শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা Logo খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে আর্ককেইউ ডিগ্রি শো উদ্বোধন Logo খুবিতে প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্টে সার্ভে টুলস উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি

পালিয়ে আসা রোহিঙ্গাদের উপর গোয়েন্দা নজরদারি চলছে: সিটিটিসি প্রধান !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৭:৫৪ পূর্বাহ্ণ, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমারের আরাকান রাজ্য থেকে দেশটির সেনাবাহিনীর নির্যাতন ও সহিংসতার মুখে জীবন নিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে রোহিঙ্গারা। এদের মধ্য থেকে কেউ যেন জঙ্গি কার্যক্রমে রিক্রুট না হতে পারে সে বিষয়ে গোয়েন্দা নজরদারি চলছে।

গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গোয়েন্দা নজরদারির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে এবং ঝিমিয়ে পড়া জঙ্গিরা যাতে চাঙ্গা না হয়ে উঠে এ জন্য গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি ও তৎপরতা রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ভোররাত থেকে রাখাইনে সীমান্তরক্ষী পুলিশের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সংঘাত শুরু হয়। এরপর থেকেই রোহিঙ্গা দমন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। এদিকে প্রাণ বাঁচাতে এরইমধ্যে ৩ লাখেরও বেশি শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

পালিয়ে আসা রোহিঙ্গাদের উপর গোয়েন্দা নজরদারি চলছে: সিটিটিসি প্রধান !

আপডেট সময় : ১০:৪৭:৫৪ পূর্বাহ্ণ, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭