বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ক্যানসার ও হার্ট অ্যাটাকের ভয়? জেনে নিন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৯:০৩ পূর্বাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চিকিৎসা পদ্ধতি আধুনিক থেকে আধুনিকতম হলেও অনেকক্ষেত্রেই ক্যানসার ও হৃদরোগের প্রকোপ থেকে এখনও মানুষকে বাঁচানো সম্ভব হয় না। প্রতি বছরেই বিশ্বে হৃদরোগ ও ক্যানসারে মৃত্যুর হার ক্রমশ বাড়ছে।
এই সময়ে সাময়িক স্বস্তি দিয়ে হাভার্ডের একদল গবেষক জানালেন- তাঁরা এমন এক ওষুধ তৈরি করেছেন, যাতে মারণ এই দুই রোগ থেকে মানুষকে বাঁচানো সম্ভব হবে।

সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি কংগ্রেসে এই সংক্রান্ত তথ্য জানিয়েছেন ড. পল রিডকার। তাঁর দাবি, নতুন আবিষ্কৃত এই ওষুধ ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত হলে বিপদের আশঙ্কা প্রায় অর্ধেকেরও কমে নামিয়ে আনে। ‘কানাকিনুমাব’ নামে ওই ওষুধটি গাঁটের ব্যথা এবং আর্থারাইটিস রোগেও অব্যর্থ দাওয়াই।

তাঁদের গবেষণা কী বলছে? জানা গেছে, বড় ধরণের চোট আঘাত থেকেও হৃদরোগে আক্রান্ত হন অনেকে। কিন্তু এই ওষুধ চোট আঘাত থেকে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়। ডঃ রিডকারের মতে, প্রথম এই ধরনের কোনও ওষুধ আবিষ্কার করা হয়েছে, যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সক্ষম। আর এই কারণেই কমে যায় হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও। শুধু হৃদরোগেই নয়, ‘কানাকিনুমাব’ ২৪ শতাংশ পর্যন্ত ব্যথা কমাতে সক্ষম।
পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যাঁরা হৃদরোগ ও মারণরোগ ক্যানসারে আক্রান্ত হলেও উপযুক্ত ওষুধের অভাবে মারা যান। ড. পল রিডকারের দাবি অনুযায়ী, তাঁদের আবিস্কৃত নয়া এই ওষুধের মাধ্যমে সাধারণ মানুষকে এই ধরনের বিপদ থেকে মুক্তি দেবে। আপাতত পরীক্ষা-নিরীক্ষার স্তরে থাকলেও জানা গেছে, খুব শীঘ্রই সাধারণের জন্য বাজারে আনা হবে এই যুগান্তকারী ওষুধ।

সূত্র: এবেলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ক্যানসার ও হার্ট অ্যাটাকের ভয়? জেনে নিন !

আপডেট সময় : ১১:০৯:০৩ পূর্বাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭