শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

সামনে ঈদ : জমে উঠেছে হলিডে মার্কেট

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫১:৪২ অপরাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আর কদিন পরেই ঈদুল আজহা। এ উপলক্ষে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন স্থানের হলিডে মার্কেট।
ঈদ উপলক্ষে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দেখা গেছে ব্যস্ততা। সকাল ৮টা থেকেই সাজানো শুরু হয় হলিডে মার্কেট এর এসব দোকান। সংসারের প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যায় এসব দোকানে।

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমি ও মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের হলিডে মার্কেটে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে গিয়ে দেখা গেছে, রাস্তার দুপাশের ফুটপাত এবং রাস্তার কিছু অংশ জুড়েই রয়েছে প্রায় ২০০ থেকে ২৫০টি দোকান বসেছে বিভিন্ন পণ্যের।

এর মধ্যে নারীদের কসমেটিক, শাড়ি কাপড়, জুতা,  থ্রিপিস, বিছানার চাদর, বালিশের কভার, কম্বল, মশারি, পর্দা, হাঁড়ি-পাতিল, সিরামিক আইটেম, গৃহস্থালি পণ্য, শিশুদের কাপড়, খেলনাসহ সব ধরনের পণ্য রয়েছে। ক্রেতাদের খুব সহজেই আকৃষ্ট করতে পারছেন হলিডে মার্কেটের ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে ভালো বেচাকেনা হচ্ছে। প্রতি শুক্রবার আমরা এখানে বসি। এ ছাড়া এখানে আমাদের কোনো ভাড়া দিতে হয় না। অন্যান্য বাজারে আমাদের ভাড়া দিতে হয়। ফলে বেশি লাভ করা যায় না।

শিল্পকলা একাডেমির সামনে থ্রিপিস বিক্রেতা বলেন, আমার দোকানে ১০০ টাকা দামের ওড়না থেকে শুরু করে ১ হাজার টাকার চেয়ে বেশি দামের থ্রিপিস আছে। সামনে ঈদ তাই বেচাকেনা ভালোই হচ্ছে।

তিনি বলেন, এ মার্কেটে নারীরা বেশি আসেন। আমরা নারীদের পছন্দের ও চাহিদা অনুযায়ী সব পণ্য রাখি। এজন্য প্রতিদিনই পুরাতন ক্রেতার পাশাপাশি নতুন নতুন আগ্রহী ক্রেতারাও আসেন।

২০০৭ সালে রাজধানীতে চালু হয় হলিডে মার্কেট। কিছুদিন চলার পর বিভিন্ন সমস্যার কারণে কয়েক মাস বন্ধ থাকে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হলিডে মার্কেট চালু করা সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। হকারদের ব্যবসায়িক সুবিধার কথা বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সামনে ঈদ : জমে উঠেছে হলিডে মার্কেট

আপডেট সময় : ১২:৫১:৪২ অপরাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭