শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

কৌশলগত বিনিয়োগকারী নেবে সিএসই !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৪:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কৌশলগত বিনিয়োগকারী বা স্ট্র্যাটেজিক পার্টনার নেওয়ার জন্য কাজ সম্পন্ন করবে। এজন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করা হবে। সিএসইতে বিনিয়োগকারী বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সিএসই পর্ষদের বৈঠক হয়। বৈঠকে সিএসইর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন, ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শেয়ারহোল্ডার পরিচালক (অবসরপ্রাপ্ত) মেজর এমদাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সিএসইর চেয়ারম্যান বলেন, স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত বিনিয়োগকারী নিয়োগ দিতে চীন, দুবাই, হংকং ও সিঙ্গাপুরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। ডিসেম্বরের মধ্যে এই পার্টনার নেওয়া হবে।

সিএসইর কিছু দুর্বলতা আছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের কিছু দুর্বলতা আছে। স্ট্র্যাজেটিক পার্টনার নেওয়া হলে এই দুর্বলতা কেটে যাবে বলে আশা করছি। একই সঙ্গে বাজারের গতি বাড়বে। বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

কৌশলগত বিনিয়োগকারী নেবে সিএসই !

আপডেট সময় : ০৭:০৪:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭