বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

৮২ বছর বয়সেও আইফোন অ্যাপ নির্মাতা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৫:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উদ্ভাবনী কিছু করতে চাইলে বয়স কোনো বাধা নয়। তারই উৎকৃষ্ট প্রমাণ ৮২ বছর বয়সের জাপানের মাসাকো ওয়াকামিয়া। অ্যাপলের জন্য অ্যাপ তৈরিতে কাজ করছেন তিনি।

পেশাদার অ্যাপ নির্মাতা মাসাকো বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক আইফোন অ্যাপ নির্মাতা হিসেবে পরিচিত। স্মার্টফোনের বিভিন্ন সেবা প্রবীণদের কাছে সহজলভ্য করতে কাজ করছেন তিনি।

প্রবীণদের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কম দেখে হতাশ হয়েছিলেন মাসাকো। এরপর নিজ থেকেই কোড শেখেন এবং নিজের দক্ষতা দেখাতে শুরু করেন। ৬০ বছরের বেশি বয়স হয়ে গেলে নিজেকে সক্রিয় রাখার জন্য নতুন নতুন দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব দেন তিনি। মাসাকো বলেন, বয়স বেড়ে গেলে অনেক কিছু হারাতে হয়। স্বামী, চাকরি, চুল, এমনকি দৃষ্টিশক্তি। হারানোর ভাগটাই বেশি। তবে নতুন যখন কিছু শেখা হয়, তা যদি প্রোগ্রামিং বা পিয়ানোর মতো বিষয়ও হয়, তবে তা ইতিবাচক ও প্রেরণাদায়ী।

মাসাকো ধীরে ধীরে মাইক্রোসফট পিসি, ম্যাক ও আইফোনে দক্ষ হয়ে ওঠেন। পরে তিনি ‘হিনাদান’ নামে একটি গেম খেলার অ্যাপ তৈরি করেন। ৬০ বছরের বেশি বয়সীদের উপযোগী গেম অ্যাপ এটি।

খবর: এএফপি’র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

৮২ বছর বয়সেও আইফোন অ্যাপ নির্মাতা !

আপডেট সময় : ০৬:২৫:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭