বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

জনপ্রিয় হচ্ছে সৌদি মেসেজিং অ্যাপ ‘সারাহা’ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্য-প্রযুক্তির উৎকর্ষতায় প্রতিনিয়তই আবিষ্কৃত হচ্ছে নিত্যনতুন সেবা সার্ভিস। এবার ‘সারাহা’ নামে একটি মেসেজিং অ্যাপ নিয়ে আসলো সৌদি আরব।

আর বাজারে এসেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাপ। এরইমধ্যে এর ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই সৌদি মেসেজিং অ্যাপ। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে মাত্র তিনজন কর্মচারী নিয়ে চলছে ‘সারাহা’ কার্যক্রম।

‘সারাহা’ একটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে সততা। অ্যাপটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার প্রোফাইলের লিংক আছে এমন যে কেউ আপনাকে মেসেজ পাঠাতে পারবে। কিন্তু আপনি জানতে পারবেন না যে এ বার্তাটি কে পাঠিয়েছে। ফলে এখন থেকে সারাহা অ্যাপসটি ব্যবহার করে নিজের পরিচয় গোপন রেখে যে কাউকে মেসেজিং করতে পারবেন আপনি।

এদিকে জুলাই মাসে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের অ্যাপস্টোরে তালিকার শীর্ষ স্থান দখল করেছে সারাহা। এমনকি খুব দ্রুত ভাইরাল হয়ে পড়ে এটি।

সারাহা’র প্রতিষ্ঠাতা সৌদি আরবের জয়নাল আবদিন তওফিক। ২৯ বছর বয়সী এ যুবকে প্রশ্ন করা হয়েছিল – তার এই সারাহা যে এত জনপ্রিয়তা পাবে তা তিনি ভেবেছিলেন কিনা। তওফিক বলেন, তিনি আশাবাদী ছিলেন। ভেবেছিলেন, ১০০০ মেসেজ পেলেই তিনি খুশি হবেন- কিন্তু তা এখন ৩০ কোটি ছাড়িয়ে গেছে।

তিনি আরও জানান, যদিও এখানে কে মেসেজ পাঠাচ্ছে তার পরিচয় গোপন রাখার সুযোগ আছে, কিন্তু অনলাইনে হয়রানি, গালাগালি বা খারাপ আচরণ ঠেকানোর জন্যও কড়া প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন তারা। আছে ব্লক করার ব্যবস্থাও। তবে তিনি স্বীকার করেন, এই ‘অনলাইন অ্যাবিউজ’ সব প্ল্যাটফর্মের জন্যই সমস্যা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

জনপ্রিয় হচ্ছে সৌদি মেসেজিং অ্যাপ ‘সারাহা’ !

আপডেট সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭