বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

কর্মীদের আয়ে শীর্ষে ফেসবুক !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২২:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জনপ্রতি কর্মী আয়ে শীর্ষস্থান দখল করেছে ফেসবুক। সামাজিক যোগাযোগের প্রতিষ্ঠানটি এ আয়ের ক্ষেত্রে মাইক্রোসফট এবং গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটকেও ছাড়িয়ে গেছে।

টেক নিউজ সাইট রিকোডের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ফেসবুক জনপ্রতি কর্মীর আয়ে অন্য প্রতিষ্ঠানগুলোকে ছাড়িয়ে গেছে। তবে একই সময়ে অন্য সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের ব্যাপক লোকসান হয়েছে। গত প্রান্তিকে ফেসবুকে কর্মীর সংখ্যা ছিল ২০ হাজার ৬৫৮ জন। এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির জনপ্রতি কর্মী আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৪৩ শতাংশ বেড়ে ১ লাখ ৮৮ হাজার ৪৯৮ ডলারে পৌঁছেছে।

এর আগে ফেসবুকের জনপ্রতি কর্মী আয় চারবার কম ছিল। এ প্রান্তিকে মাইক্রোসফটের ৫২ হাজার ৪০০ ডলার এবং অ্যালফাবেটের ৪৬ হাজার ৬১০ ডলার জনপ্রতি কর্মী আয় অর্জিত হয়েছে। একই সময়ে ভেরিজনের ২৭ হাজার ৪০৫ ডলার, এটিঅ্যান্ডটির ১৫ হাজার ৪১০ এবং ফোর্ডের ১০ হাজার ৯৮ ডলার জনপ্রতি কর্মী আয় এসেছে। তবে এ প্রান্তিকে টুইটার ১১ কোটি ৬০ লাখ ডলার নিট লোকসানের মুখে পড়েছে এবং জনপ্রতি কর্মী লোকসানের পরিমাণ প্রায় ৩৬ হাজার ডলার।

রিকোডের প্রতিবেদন মতে, জনপ্রতি কর্মী আয়ে ফেসবুকের সফলতার কারণ হচ্ছে এ প্রতিষ্ঠানটি উত্পাদন ও বণ্টনের প্রক্রিয়ায় তারা যে সফটওয়্যার ব্যবহার করে, সেখানে মানুষের ব্যবহার নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

কর্মীদের আয়ে শীর্ষে ফেসবুক !

আপডেট সময় : ০৬:২২:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭