শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা !

  • আপডেট সময় : ০৬:০৯:২৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৮৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে কলেজছাত্রী স্মৃতি আক্তার (১৮)। তার মৃত্যুর জন্য আলম নামে এক যুবকের কথা সুইসাইড নোটে লিখে গেছে স্মৃতি। স্মৃতি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে।
কুমিল্লার লাকসাম উপজেলার অশ্বতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্মৃতি এ গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।
শনিবার পরিবারের লোকজন স্মৃতির লিখে যাওয়া একটি নোট পান। স্মৃতি লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার ২য় বর্ষের ছাত্রী।
সুইসাইড নোট থেকে জানা যায়, আলম নামের এক যুবক তাকে প্রায় উত্যক্ত করতো। এক সময় আলম তাকে হত্যা করারও হুমকি দেয়। বিষয়টি স্মৃতি তার মাকে জানালে তার মা আলমের পরিবারকে বিষয়টি জানায়। এতে আলম ক্ষিপ্ত হয়ে স্মৃতির নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালায়। এমনকি তার ছবি অশ্লীলভাবে এডিট করে তা ফেসবুকে পোস্ট করে। এ বিষয়টি স্মৃতি জানার পর লজ্জায় অপমানে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
স্মৃতির মা অহিদা বেগম জানান, লাকসাম পৌরসভার রাজঘাট এলাকার লাল মিয়ার ছেলে আলম বিভিন্ন সময় আমার মেয়েকে উত্যক্ত করত। আলম তার বন্ধুদের দিয়েও পথেঘাটে ও কলেজে বিভিন্নভাবে উত্যক্ত করত। একসময় আলম তাকে হত্যার হুমকি দিলে স্মৃতি ভয়ে বিষয়টি আমাকে জানায়। আমি আলমের পরিবারকে বিষয়টি অবহিত করলে স্মৃতিকে উত্যক্ত না করতে আলমকে নিষেধ করে তার পিতা। আলম এতে ক্ষিপ্ত হয়ে স্মৃতির নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালায়।
লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আমরা সুইসাইড নোটের হাতের লেখার সাথে স্মৃতির হাতের লেখা মিল রয়েছে কিনা তা খতিয়ে দেখছি। এটা যদি স্মৃতির লেখা হয়ে থাকে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা !

আপডেট সময় : ০৬:০৯:২৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭