মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

ঝিনাইদহে বিদ্যুৎ লাগবে ৯০ মেগাওয়াট পাচ্ছে ৫০!

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:১৮:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ  ঝিনাইদহে নতুন করে বিদ্যুতের লোডসেডিং শুরু হয়েছে। শহরের অবস্থা একটু ভাল হলেও গ্রামের মানুষ বদ্ধ ঘরে রাতে ঘুমাতে পারছে না। এদিকে শহরের বিভিন্ন ফিডারে পালা করে লোডসেডিং করা হচ্ছে। এতে মানুষের মধ্যে বিরক্তি ভাব লক্ষ্য করা গেছে। প্রচন্ড গরমে জীবন যখন ওষ্ঠাগত তখন বিদ্যুতের ঘন ঘন লোডসেডিং মানুষকে চরম ভোগান্তিতে ফেলে দিচ্ছে। শিশু, বৃদ্ধ ও স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ঝিনাইদহ জেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা ক্রমাগত লোডসেডিংয়ে হাফিয়ে উঠেছে। কিন্তু কোন প্রতিকার পাচ্ছে না। গ্রাহকের দিক থেকে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ এগিয়ে থাকলেও বরাদ্দ সে তুলনায় নেই। ফলে গ্রামে বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে প্রায় লাঞ্চনার শিকার হতে হচ্ছে তাদের। এ বিষয়ে ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশনের (ওজোডোপাডিকো) নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, বিদ্যুতের উৎপাদন না থাকায় ঝিনাইদহে ৪০ মেগাওয়াটের ঘাটতি পুরণে লোডসেডিং করতে হচ্ছে।

তিনি আরো বলেন, পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর সর্বমোট চাহিদা হচ্ছে ৯০ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ৫০ মেগাওয়াট। এতে গ্রাহকদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। কবে নাগাদ এই দুর্বিসহ পরিস্থিতির উন্নতি হবে তা তিনি বলতে পারেন নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

ঝিনাইদহে বিদ্যুৎ লাগবে ৯০ মেগাওয়াট পাচ্ছে ৫০!

আপডেট সময় : ০৪:১৮:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭