মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কচুয়ায় বড়দৈল গ্রামে মাদক বিরোধী গনমিছিল ও আলোচনা সভা!

“চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ার বড়দৈল গ্রামে উদ্দীপ্ত তরুণ সংঘের আয়োজনে মঙ্গলবার বিকেলে মাদক বিরোধী গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলটি বড়দৈল বাজার থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগান দেন— “মাদক নয়, শিক্ষা চাই”, “মাদক জীবন ধ্বংস করে”, “মাদককে না বলুন” ইত্যাদি।
পরবর্তীতে বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন—বড়দৈল উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি মোঃ শোয়াইব মাহমুদ,তাহরিকে খতমে নবুওয়াত কচুয়া শাখা আহ্বায়ক ফারুক সরকার, খিদমা ফাউন্ডেশনের সভাপতি মোঃ নিজাম উদ্দিন,উদ্দীপ্ত তরুণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ তানিম খান,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন মিয়াজী,মোঃ শাহাদাত মিয়াজী,শরিফ ফরাজি,মোঃ সিহাব মিয়াজী মোঃ নাইম খান,মোঃ সাইফুর রহমান,মোঃ ফয়েজ আহমেদ মোঃ হাবিব মোঃ ওসমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “মাদক শুধু একজনকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এসময় বক্তারা তরুণ সমাজকে ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
মাদক বিরোধী গণমিছিল ও সভায় বড়দৈল গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সবাই মিলে মাদক নির্মূলের অঙ্গীকার গ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কচুয়ায় বড়দৈল গ্রামে মাদক বিরোধী গনমিছিল ও আলোচনা সভা!

আপডেট সময় : ০৮:৩৪:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫