শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

বিবেচনা করছে সরকার গ্রাম পুলিশদের মৃত্যুভাতা : অর্থমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৯:৫২ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৬-১৭ অর্থ বছরে গ্রাম পুলিশদের জন্য ১৩০ কোটি টাকা বরাদ্দ ছিল। ২০১৭-১৮ সালে বরাদ্দের পরিমাণ ১৩৫ কোটি টাকা। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এককালীন কিছু মৃত্যুভাতা প্রদান করা যায় কি না সরকার সে  বিষয়ে বিবেচনা করছে। এছাড়া তাদের অবসরভাতা এককালীন অনুদান দফাদারদের ৬০ হাজার টাকা এবং মহল্লাদারদের ৫০ হাজার টাকা। দুটি ঈদে তাদের উৎসব ভাতা দেয়া হয়। তবে এ মুহূর্তে তাদের বেতন-ভাতা বাড়ানোর কোন সুযোগ নেই।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল রবিবার সংসদে ১৬তম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরী জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের হিসাব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৪৫টি। প্রতিটি ইউনিয়নে একজন দফাদার এবং ৯ জন মহল্লাদার সমন্বয়ে ১০ জন গ্রাম পুলিশ আছে। সে হিসেবে মোট গ্রাম পুলিশ ৪৫ হাজার ৪৫০ জন।

তিনি আরও বলেন, ২০১৬ সালে ২৬ জানুয়ারিতে এক আদেশ বলে গ্রাম পুলিশদের তাদের অবসরভাতা এককালীন অনুদান দফাদারদের ৬০ হাজার টাকা এবং মহল্লাদারদের ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। সেখানে অর্ধেক সরকার দেয় বাকী অর্ধেক ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়। দুটি ঈদে তাদের উৎসব ভাতা দেয়া হয়। দফাদার ও মহল্লাদারদের (চৌকিদার) ২০২০ সালে আবার বেতন ভাতা বাড়ানো হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

অর্থমন্ত্রী স্বীকার করেন, অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট বেতন ভাতা বৃদ্ধি হওয়ার পরেও গ্রাম পুলিশদের খুব বেশি বাড়েনি। কিন্তু দফাদার মহল্লাদারদের বেতন ভাতা অন্য সাইকেলে বাড়ানো হয়। তিনি বলেন, ২০১৬-১৭ অর্থ বছরে গ্রাম পুলিশদের জন্য ১৩০ কোটি টাকা বরাদ্দ ছিল। ২০১৭-১৮ সালে বরাদ্দের পরিমাণ ১৩৫ কোটি টাকা। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এককালীন কিছু মৃত্যু ভাতা প্রদান করা যায় কি না সরকার সে  বিষয়ে বিবেচনা করছে।

পরে সম্পূরক প্রশ্নে তিনি জানতে চান, বর্তমানে গ্রাম পুলিশরা বেতন পায় ৩ হাজার টাকা। এ টাকায় তারা সংসার নির্বাহ করতে পারছেন না। অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন। তাদের বেতন বাড়ানো হবে কি না? জবাবে মন্ত্রী বলেন, গ্রাম পুলিশদের বেতন ৫ বছর পরপর রিভিউ করা হয় এবং বাড়ানো হয়। এই মুহূর্তে তাদের বেতন-বাড়ানোর সুযোগ নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

বিবেচনা করছে সরকার গ্রাম পুলিশদের মৃত্যুভাতা : অর্থমন্ত্রী !

আপডেট সময় : ১২:৫৯:৫২ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭