শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ঢাকায় আসছে সিঙ্গাপুরের ব্যবসায়ীদল: বিডা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৫:৩৮ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারে সাত দিনের সফরে ঢাকায় আসছে সিঙ্গাপুরের ৩৮ ব্যবসায়ীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ তথ্য জানিয়েছে।
বিডার এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, শনিবার রাতে যেকোনো সময় সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ভাইস চেয়ারম্যান আর টেভেনড্রানের নেতৃত্বে তাদের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

বিডা জানায়, সফরকালে দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সহযোগিতা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হবে।

আগামী সোমবার দুপুর ২টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। তবে তার আগে সকালে প্রতিনিধিদলের সামনে ‘ইনভেস্টিং অ্যান্ড ডুয়িং বিজনেস ইন বাংলাদেশ’ শীর্ষক উপস্থাপনা করবেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।

ঢাকা সফরকালে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বিডা ছাড়াও বিনিয়োগ সম্পর্কিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থা এবং বাংলাদেশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

সাত দিনের সফর শেষে সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধিদল আগামী ১৪ জুলাই রাতে ঢাকা ত্যাগ করতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকায় আসছে সিঙ্গাপুরের ব্যবসায়ীদল: বিডা !

আপডেট সময় : ১২:৪৫:৩৮ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭