শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

রেমিটেন্স পাঠানোর ফি কমানো হবে: অর্থমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৩:১৩ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদেশ থেকে দেশে অর্থ পাঠাতে ব্যাংকগুলো যে পরিমাণ ফি (মাশুল) নেয় তা নিয়ে প্রবাসীদের মধ্যে অসন্তোষ আছে। রেমিটেন্স প্রবাহ বাড়াতে আগামী মাসের মধ্যে এই ফি কমিয়ে আনা হবে।
গতকাল শনিবার সকালে সিলেট নগরীর নাইওরপুল এলাকায় নবনির্মিত ফোয়ারা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রেমিটেন্স কমার দুইটি কারণ রয়েছে। একটি হচ্ছে, বিদেশে প্রবাসীদের ‘সেটেল’ হওয়ার প্রবণতা বাড়ছে। তাই অনেকে দেশে কম টাকা পাঠাচ্ছেন। আর অন্য কারণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রবাসীদের অভিযোগ বিদেশ থেকে টাকা পাঠাতে ব্যাংকগুলো তাদের কাছ থেকে বেশি ফি নেয়। এজন্য রেমিটেন্স প্রবাহ বাড়াতে আগামী মাসের মধ্যে ফি কমানোর আশ্বাস দেন তিনি।

অর্থপাচার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সারা দুনিয়াতে অর্থ পাচার হচ্ছে। তবে রেইট অব গ্রোথ (অর্থপাচারের) আমাদের দেশে বেশি হচ্ছে। এজন্য আমরাই কিছুটা দায়ী।
এর কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, আমরা সরকারিভাবে ল্যান্ড ভ্যালু খুব কম রেখেছি। একটি বাড়ি বিক্রি থেকে কেউ এক কোটি টাকা পেলে সরকারি হিসেবে সেটা হয় ৩০ লাখ টাকা, বাকি অর্থ ব্ল্যাক মানি হয়ে যাওয়ায় বিদেশে পাঠিয়ে দেয় তারা।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

রেমিটেন্স পাঠানোর ফি কমানো হবে: অর্থমন্ত্রী !

আপডেট সময় : ১২:৪৩:১৩ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭