বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

যেখানে চারজন নিয়ে শহর !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৮:৫৮ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কানাডার একটি শহরের নাম টিল্ট কোভ। যার বাসিন্দা মাত্র চারজন, তাদের মধ্যে আবার একজন মেয়রও আছেন। শুধু তাই নয়, শহরে ডাক ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য সকল নাগরিক সেবা কার্যক্রমও চালু আছে।

মেয়র, মেয়রের বোন এবং মেয়রের একজন শ্যালক ওই দু’জন শহরের কাউন্সিলর এবং অন্যজন শহর কর্তৃপক্ষের ক্লার্ক বা কর্মচারী। এই চারজন ছাড়া টিল্ট কোভে আর কেউই থাকে না। অবশ্য শহরের এই চারজন বাসিন্দাই শহরটিকে খুব ভালোবাসেন। তাদের ভাষ্য, এখান থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছে তাদের নেই। চারজন বাসিন্দা হলেও বলা চলে সবাই একটি পরিবারেরই সদস্য।

শহরের মেয়র ডন কলিন্স বলেন, মাত্র চারজন বাসিন্দা হওয়ার কারণে তাকে খুব বেশি কাজ করতে হয় না। তবে তিনি খুশি। চিঠি সরবরাহ, আবর্জনা সংগ্রহ, রাস্তাঘাট রক্ষণাবেক্ষণের মতো কাজগুলোও তাকে দেখভাল করতে হয়। শহরে একটি জাদুঘরও আছে।

অন্যদিকে, চারজনের একজন মার্গারেট কলিন্স, যিনি ক্লার্ক হিসেবে কাজ করছেন। তিনি বলেন, টিল্ট কোভে সবচেয়ে বেশি জনসংখ্যা যখন ছিল তখন সেটি ছিল ২,০০০। আর তা হয়েছিল সেখানে মাইনিং- এর কাজের জন্যে।

মূলত মাইনিংয়ের জন্যই শহরটি গড়ে ওঠে। ১৯০০ সালের চল্লিশ দশকে সেখানে নাগরিকদের যা যা কিছু লাগে তার সবকিছুই তৈরি করা হয়েছিল। কিন্তু ১৯৬৭ সালে এই খনিটির কাজ বন্ধ করে দেওয়া হয় এক দুর্ঘটনার পর। তারপর শহরের সব বাসিন্দারা এখান থেকে চলে যান চিরতরে।

কানাডার নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাবরাডরের অবাক করা এই শহরটি দেশটির সবচেয়ে ছোট শহর তো বটেই, হয়তো পৃথিবীরও সবচেয়ে ছোট শহর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

যেখানে চারজন নিয়ে শহর !

আপডেট সময় : ০৬:১৮:৫৮ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭