বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

রেলের ‍উন্নয়নে সাড়ে ৯৭ হাজার কোটি টাকার ৫৩ প্রকল্প !

  • amzad khan
  • আপডেট সময় : ০৯:২৭:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে ৯৭ হাজার ৬২৩ কোটি ৪৭ লাখ টাকার মোট ৫৩টি প্রকল্প (বিনিয়োগ প্রকল্প ৪৬টি, কারিগরি সহায়তা প্রকল্প ৭টি) বাস্তবায়ন হচ্ছে। গতকাল বুধবার জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মো. মনিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, রেলওয়েকে আধুনিক, যুগোপযোগী, নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশবান্ধব, নির্ভরযোগ্য ও যাত্রী সেবামূলক গণপরিবহণ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৫৩টি প্রকল্পের অনুকূলে ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ৯ হাজার ২৭৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০১০ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত ২০ বছর মেয়াদী মহাপরিকল্পনা চারটি পর্যায়ে বাস্তবায়নের জন্য ২ লাখ ৩৩ হাজার ৯৪৪ কোটি টাকার ২৩৫টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে মহাপরিকল্পনা হালনাগাদ করার কার্যক্রম চলছে। রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ রেলওয়ে করিডোর ডাবল লাইনে উন্নীতকরণ, বিদ্যমান রেলপথের মানোন্নয়ন তথা বাংলাদেশ রেলওয়ের সার্বিক উন্নয়নে বাংলাদেশ রেলওয়েকে আধুনিক, যুগোপযোগী গণপরিবহন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা কমিশনের ট্রান্সপোর্ট সেক্টর কো-অর্ডিনেশন (টিএসসি) উইং-এর সহায়তায় ‘রেলওয়ে মাস্টার প্ল্যান’ নামে একটি প্রকল্প ২০১৩ সালের ৩০ জুনে অনুমোদন করে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানের সঙ্গে রেল যোগাযোগ বৃদ্ধির জন্যও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

রেলের ‍উন্নয়নে সাড়ে ৯৭ হাজার কোটি টাকার ৫৩ প্রকল্প !

আপডেট সময় : ০৯:২৭:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭