শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

খাদিজা হত্যাচেষ্টা মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৩:১০ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৯৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলার দ্বিতীয় দিনে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

রোববার সকাল ১১টা থেকে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

১৪ জনের মধ্যে খাদিজার মা, বাবা, মামলার তদন্ত কর্মকর্তা এবং হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটও ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহফুজুর রহমান এসব তথ্য জানান।

এপিপি মাহফুজুর রহমান আরো জানান, মামলার ৩৬ জন সাক্ষীর মধ্যে গত ৫ ডিসেম্বর ওই মামলার বাদিসহ ১৭ জন আদালতে সাক্ষ্য দেন।

এর আগে গত ৮ নভেম্বর এই মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট নগরীর শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন। গত ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

খাদিজা হত্যাচেষ্টা মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ

আপডেট সময় : ১১:০৩:১০ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬