বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দশ বছর বয়সী শিশুর ওজন ১৯২ কেজি! (ভিডিও)

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:০৮:০৭ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দশ বছর বয়সী ইন্দোনেশিয়ান আরিয়া পারমানার ওজন ১৯২ কেজি! আর এমন কথা প্রকাশের পরপরই তার নামলেখা হলো বিশ্বের সবচেয়ে মোটা শিশু তালিকার শীর্ষে। এ ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস এর বরাতে জানা গেছে, এই বিশাল শরীরের জন্য তাকে প্রতিদিন কমপক্ষে ৫ বার খাওয়া দাওয়া করতে হচ্ছে। খাবারের তালিকায় আছে ইনস্ট্যান্ট নুডলস, ভাত, মাংস ও মাছ। এর সঙ্গে পান করে প্রচুর পরিমাণ পানীয়।

এমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও স্থূলতার কারণে আরিয়ার জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। স্কুলে যেতে পারছে না ছেলেটি। অতিরিক্ত ওজনের কারণে হাঁটতেও পারছে না আরিয়া। তার মাপের পোশাক পেতে বেশ হিমশিম খেতে হচ্ছে মা-বাবাকে। আরিয়ার ওজন কমানোর জন্য ডায়েট করার চেষ্টা চালিয়েছিল পরিবারটি। শুধু শাকসবজি ও ফলমূল খাওয়ার পর দেখা গেল মাত্র ৬ কেজি ওজন কমেছে।

এদিকে, চিকিৎসকরা তার ব্যাপারে সার্জারির কথা বলছেন। আরিয়াকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে হলে তার পাকস্থলীর আকার কমাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দশ বছর বয়সী শিশুর ওজন ১৯২ কেজি! (ভিডিও)

আপডেট সময় : ০৩:০৮:০৭ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭