বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

অপরাধীকে চিহ্নিত করবে রোবট পুলিশ!

  • আপডেট সময় : ১১:৪৮:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে মানুষের ভার লাঘব করতে চাহিদা বাড়ছে রোবটের। বিভিন্ন ক্ষেত্রে আত্মপ্রকাশ করছে উন্নতমানের রোবট। আর এবার দুবাইয়ের রাস্তায় পুলিশের দায়িত্ব সামলাতেও দেখা যাবে রোবটকে! রবিবার চতুর্থ গাল্ফ ইনফরমেশন সিকিউরিটি এক্সপোতে বিশ্বের প্রথম রোবট পুলিশ নিয়োগ করা হল দুবাই পুলিশ বাহিনীতে।

জানা যাচ্ছে, এই রোবট পুলিশ বা রোবোকোপের উচ্চতা ৫ ফুট, ওজন ১০০ কেজি। দেড় মিটার দুর থেকে হাতের ইশারা তো বটেই, মানুষের ইমোশন, এমনকি মুখের অভিব্যক্তিও পড়ে ফেলতে পারবে এই রোবট পুলিশ। মানে আপনার মুখ দেখেই এই রোবট পুলিশ বুঝে যাবে, আপনি খুশি নাকি আপনার মনে কোনও দুঃখ রয়েছে। আপনার মুড বুঝে নিজের ব্যবহারও পাল্টে ফেলবে এই রোবট পুলিশ বা রোবোকপ। শুধু তাই নয়, অপরাধীদের মুখের দিকে তাকিয়েই সে তাদের চিহ্নিত করে ফেলবে। সঙ্গে সঙ্গে লাইভ ফিডও পাঠিয়ে দেবে পুলিশ কন্ট্রোল রুমে।

দুবাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, শহরের রাস্তায় ও বিভিন্ন রাস্তায় সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দিতেই এই রোবোকপকে পুলিশবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই রোবোকপের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অপরাধ রুখতে পুলিশকে সাহায্য করতে পারে সে।

সূত্র: সংবাদ প্রতিদিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অপরাধীকে চিহ্নিত করবে রোবট পুলিশ!

আপডেট সময় : ১১:৪৮:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭