শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

আত্মঘাতী হামলাকারী সাত বছরের শিশু !

  • আপডেট সময় : ০৬:০১:১৪ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৮ বার পড়া হয়েছে

নাইজেরিয়ায় সাত বছরের দুটি শিশুকে আত্মঘাতী হামলাকারী হিসেবে ব্যবহার করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই দুই শিশুসহ নিহত হয়েছে তিনজন। আহত হয়েছে ১৮ জন। রাজধানী মাইদুগুরির একটি বাজারে এ হামলা চালানো হয়েছে বলে রোববার মেইল অনলাইন জানিয়েছে।

তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়াতে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামই এ ধরণের হামলাগুলি চালিয়ে থাকে। এর আগে গোষ্ঠীটি বিভিন্ন সময় আত্মঘাতী হামলায় নারী ও কিশোরীদের ব্যবহার করেছে। তবে দেশটিতে হামলাকারী হিসেবে শিশুদের ব্যবহার এই প্রথম।

মাইদুগুরির সেনাবাহিনীর এক সদস্য  জানিয়েছেন, বিস্ফোরণের আগে তিনি মেয়ে দুটিকে দেখেছেন।

তিনি বলেন, ‘ তারা একটি রিকশা থেকে নেমে আমার সামনে দিয়ে হেটে গিয়েছিল। এ সময় তাদের চেহারায় কোনো আবেগের চিহ্নও ছিল না। আমি তাদের একজনের সঙ্গে ইংরেজি ও হাউসা ভাষায় কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। আমি ভেবেছিলাম ওরা হয়তো তাদের মাকে খুঁজছে। একটি শিশু বাজারে মুরগি বিক্রেতার দোকানের কাছে যায় এবং বোমার বিস্ফোরণ ঘটায়।’

প্রসঙ্গত, নাইজেরিয়ায় বোকো হারামের হামলায়  কমপক্ষে ২০ হাজার লোক নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে ২৫ লাখেরও বেশি মানুষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

আত্মঘাতী হামলাকারী সাত বছরের শিশু !

আপডেট সময় : ০৬:০১:১৪ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬