বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মৃত স্ত্রীর সঙ্গে ৬ রাত ঘুমিয়েছেন যে স্বামী !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩২:৪৯ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার নজির পৃথিবীতে কম নয়। তবে মৃত্যুর পর অনেকেই তখন ভয়ে দীর্ঘদিনের প্রিয় মানুষটির সঙ্গে একাকী একটি মুহূর্তও কাটাতে চান না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম রাসেল ডেভিসন। ব্রিটেনের ডার্বিশায়ারের যে বাড়িতে, যে ঘরে তাদের কয়েক দশকের বিবাহিত জীবন কেটেছে, স্ত্রী ওয়েন্ডির মৃত্যুর পর মৃতদেহ সেই ঘরেই রেখে ছয় রাত ঘুমিয়েছেন তিনি। খবর বিবিসির।

দীর্ঘ এক দশক ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৫০ বছর বয়সে গত মাসে মারা যান রাসেল ডেভিসনের স্ত্রী ওয়েন্ডি ডেভিসন। নিজেদের শোয়ার ঘরের খাটে স্বামী রাসেল ডেভিসনের বাহুতে মাথা রেখে শেষ নিঃশ্বাস ফেলেন তিনি।

ব্রিটেনের বর্তমান প্রথা অনুযায়ী শেষকৃত্যের আগে মৃতদেহ এলাকার সুনির্দিষ্ট হিমঘরে রাখতে হয়। কবর দেওয়া বা দাহ করার আগে একজন নার্স মৃত ব্যক্তিকে গোসল করান। কিন্তু স্ত্রীকে তিনি এতাটাই ভালোবাসতেন যে সে পথে হাঁটেননি ডেভিসন। নিজ হাতে স্ত্রীকে গোসল করিয়ে, পোশাক পরিয়ে নিজেদের বেডরুমেই ছয়দিন ধরে রেখে দেন এবং ওই ছয় দিনই তিনি মৃত স্ত্রীর সাথে একই ঘরে ঘুমিয়েছেন।

ব্রিটেনের ডার্বিশায়ার কাউন্টি আদালতের বরাত দিয়ে বিবিসি জানায়, এতদিন মৃতদেহ ঘরে রেখে প্রথা ভঙ্গ হলেও আইন ভঙ্গ হয়নি। চিকিৎসককে জানিয়ে শেষকৃত্যের আগ পর্যন্ত ঘরে রাখলে আইন ভঙ্গ হয় না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মৃত স্ত্রীর সঙ্গে ৬ রাত ঘুমিয়েছেন যে স্বামী !

আপডেট সময় : ১২:৩২:৪৯ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭