সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

চোখে চোখ রেখে বেশি সময় কথা বলা সম্ভব নয় !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কথা না বলে দুইজন মানুষ পরস্পরের চোখে চোখ রেখে অনেকক্ষণই থাকতে পারেন। কিন্তু কথা বলতে গেলেই তা অসম্ভব হয়ে দাঁড়ায়।

চোখে চোখ রেখে কথা বলা- এই বাক্যবন্ধটা ঔদ্ধত্যের প্রসঙ্গে ব্যবহৃত হলেও একথা আমরা অনেকেই জানি, কারোর চোখে চোখ রেখে বেশিক্ষণ কথা বলা কিছুতেই সম্ভব নয়। কিছুক্ষণ পরে উভয়পক্ষকেই চোখ সরিয়ে নিতে হয়।

ঠিক কেন ঘটে এমনটা, সন্ধান করছিলেন জাপানের একদল স্নায়ুবিজ্ঞানী। তাদের নিরলস গবেষণাতেই উঠে আসে রহস্যের সমাধান। স্নায়ুবিজ্ঞানী কাজিমুরা ও নোমুরার নেতৃত্বে ওই গবেষকদল ২৬ জন মানুষকে কম্পিউটার-প্রসূত এক মুখের সামনে বসিয়ে একটি গেম খেলতে বলেন। গেমটির চরিত্র অনেকটা শব্দের অন্তাক্ষরীর মতো। দেখা যায়, কম্পিউটার স্ক্রিনে ফুটে ওঠা মুখটির চোখের সঙ্গে ওই ২৬ জনের চোখের সংযোগ তখনই ভেঙে যাচ্ছে, যখন তারা মনের মধ্যে শব্দ সন্ধান করছিলেন।

নিরীক্ষা থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছান যে, কথা না বলে দুইজন মানুষ পরস্পরের চোখে চোখ রেখে অনেকক্ষণই থাকতে পারেন। কিন্তু কথা বলতে গেলেই তা অসম্ভব হয়ে দাঁড়ায়। আসলে কথোপকথনের সময়ে আমরা প্রয়োজনীয় শব্দকে খুঁজি। এই খোঁজটা চলে মনের ভিতরে। আর একসঙ্গে এই শব্দ খোঁজা ও চোখে চোখ রাখা চালিয়ে যাওয়া সম্ভব নয়। সে কারণে ক্ষণিকের জন্য হলেও চোখের মণি সরে যায়। আই কন্ট্যাক্ট নষ্ট হয়।

বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, ক্রিয়াপদ খোঁজার সময়েই এই সংযোগ বেশি নষ্ট হয়। চেতনতত্ত্ব অনুসারে, বিশেষ্য বা বিশেষণ খোঁজার চাইতে ক্রিয়াপদ খুঁজতে আমরা অপেক্ষাকৃত বেশি সময় নেই।

‘কগনিশন’ নামক গবেষণামূলক জার্নালে কাজিমুরা ও নোমুরার নিবন্ধ প্রকাশিত হয়েছে। তারা এই নিবন্ধে দেখিয়েছেন, কোনো নির্দিষ্ট বিষয়ে কথোপকথনে মগ্ন দুই ব্যক্তি আসলে একই শব্দভাণ্ডারকে ব্যবহার করেন। ফলে শব্দচয়নে সমস্যা দেখা দেয়। একটি মার্কিন বিজ্ঞান পত্রিকা জানাচ্ছে, যে সব সংস্কৃতিতে চোখে চোখ রাখার ব্যাপরটা তেমন নেই, সেখানে কোনও নির্দিষ্ট বিষয়ের উপরে কথোপকথন অনেক গভীরে প্রবেশ করতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

চোখে চোখ রেখে বেশি সময় কথা বলা সম্ভব নয় !

আপডেট সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭