শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় আহত ১৬

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫২:৩১ অপরাহ্ণ, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৮৯৪ বার পড়া হয়েছে

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভোরোনেজে ইউক্রেনের ড্রোন হামলায় ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর ইউক্রেনের ৫৫টি ড্রোন ভূপাতিত করেছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো রেকর্ড সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনে। ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার হামলা চালানোর প্রতিশোধ হিসেবে ইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা জোরদার করেছে। ফলে এই হামলায় কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানা গেছে।

ভোরোনেজের গভর্নর আলেকজান্ডার গুসেভ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, ইউক্রেনের রাতের হামলায় ১৬ জন আহত হয়েছেন। আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছে, তারা রাতভর ৫৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার বেশিরভাগই পশ্চিম বেলগোরোড অঞ্চল এবং ইউক্রেনের সীমান্তবর্তী ভোরোনেজে অবস্থিত।

কিয়েভ তাদের উত্তর-পূর্ব সুমি অঞ্চলে রাতভর হামলার কথা বলেছে। আরো বলেছে ‘একটি চিকিৎসা কেন্দ্র’ লক্ষ্য করে একটি হামলা চালিয়েছে রাশিয়া। ফলে হামলায় এক শিশু আহত হয়েছে।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, ‘শোস্তকা সম্প্রদায়ের একটি চিকিৎসা কেন্দ্রে রাশিয়ানরা আক্রমণ চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে আমেরিকান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সরবরাহের জন্য ন্যাটোর সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করার কথা বলার কয়েক ঘন্টা পরেই এই হামলাগুলো হামলাগুলো ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় আহত ১৬

আপডেট সময় : ০৩:৫২:৩১ অপরাহ্ণ, বুধবার, ১৬ জুলাই ২০২৫