বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বিশ্বের প্রথম ‘ক্রো ক্যাফে’

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩১:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আড্ডা অথবা গল্পের জন্য সবচেয়ে ভালো স্থান ক্যাফে। আর এ জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত নিত্যনতুন চিন্তা ধারা মাথায় রেখে ক্যাফে তৈরি হচ্ছে।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি লন্ডনে উদ্বোধন হয়েছে বিশ্বের প্রথম ‘ক্রো ক্যাফে’। লন্ডনের টাওয়ার হেমলেটসে অবস্থিত এ ক্যাফেটি।

গত রোববার (১৬ এপ্রিল) স্টার সানডে উপলক্ষে এ ক্যাফের উদ্বোধন করা হয় এবং এদিন শত শত মানুষ ভিন্নধর্মী এ ক্যাফেতে হাজির হয়েছিলেন। অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিলি পিপার।

এ ধরনের ভিন্নধর্মী একটি ক্যাফে তৈরির পরিকল্পনা প্রথম মাথায় আসে ৬১ বছর বয়সি তেভর স্মিথের মাথা থেকে। চার্লি গিলমারের সঙ্গে মিলে তিনি এ ক্যাফেটি তৈরি করেন। কাকের প্রতি মানুষের খারাপ ধারণা পরিবর্তন করতেই এই পদক্ষেপ বলে জানা গেছে।

মাত্র ছয় বছর বয়স থেকে কাকের সঙ্গে থাকেন তেভর স্মিথ, অন্যদিকে গত বছর একটি ম্যাগপাইকে রক্ষা করেছিলেন গিলমার। এখন সেটি তার সঙ্গেই থাকে।

গিলমার সংবাদমাধ্যমে বলেন, কাক খুবই সুন্দর, চতুর ও আকর্ষণীয় পাখি। আর কাকের প্রতি ভালো ধারণা তৈরির জন্যই এই প্রচেষ্টা।

শুধু পাখি দেখা নয়, এই ক্যাফেতে আসা সবাই খাবারও খেতে পারবেন। আর এই খাবারগুলোও কাক আকৃতির। সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের পানীয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিশ্বের প্রথম ‘ক্রো ক্যাফে’

আপডেট সময় : ০৭:৩১:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭