সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ইঁদুরের জন্মনিয়ন্ত্রণ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:১৩:১৫ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বের উন্নত শহরগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাম বেশ ওপরের দিকেই আছে। কিন্তু এমন শহরেও বেশ দাপটের সঙ্গেই ঘুরে বেড়ায় ইঁদুর। আর ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ নিউইয়র্কের শহর কর্তৃপক্ষ ভাবছে নতুন পদ্ধতির কথা। সেটি হলো ইঁদুরের জন্মনিয়ন্ত্রণ!

২০১৫ সালে ইঁদুরের অত্যাচার বন্ধে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ প্রায় ৩০ লাখ ডলার বিনিয়োগ করেছিল। ওই বছর ইঁদুর–সংক্রান্ত অভিযোগ এসেছিল ২৪ হাজারেরও বেশি। একসময় মনে হচ্ছিল ইঁদুরের সঙ্গে যুদ্ধে মনে হয় হেরেই যাবে মানুষ।

সেই অভিজ্ঞতা মাথায় রেখে এখন ইঁদুরের সংখ্যা কমিয়ে আনতে নতুন পদ্ধতি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে শহর কর্তৃপক্ষ। অ্যারিজোনাভিত্তিক কোম্পানি সেনেসটেক এ কাজে সহায়তা করছে। তরল পদার্থের একটি নতুন ধরনের টোপ তৈরি করা হচ্ছে, যা দিয়ে ইঁদুরগুলোকে বন্ধ্যা করে দেওয়া যাবে। তবে কোম্পানিটি দাবি করছে, এটি বিষাক্ত নয় এবং পরিবেশের কোনো ক্ষতি করবে না।

শহর কর্তৃপক্ষের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিকট ভবিষ্যতেই এর পরীক্ষামূলক ব্যবহার চালানো হবে। তবে কবে, তা নির্দিষ্ট করেননি তিনি।

এর আগে নিউইয়র্কে ইঁদুরের সংখ্যা কমাতে ২০১৫ সাল থেকে টোপ লাগানো জলাধার ব্যবহার করা হতো। বর্তমানে শহরটিতে কয়েক ডজন এমন জলাধার আছে।

কিন্তু নিউইয়র্কে মোট কত ইঁদুর আছে? কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানবিদ জোনাথন ওয়েরবাখের অনুমান, সংখ্যাটি প্রায় ২০ লাখ। তবে শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার ইঁদুরের সঠিক সংখ্যা নির্ণয় করার কোনো নিখুঁত বৈজ্ঞানিক পদ্ধতি নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

ইঁদুরের জন্মনিয়ন্ত্রণ !

আপডেট সময় : ০৪:১৩:১৫ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭