শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটে সোনা চোরাচালানের ঘটনায় তদন্ত কমিটি গঠন !

  • আপডেট সময় : ০২:১১:৩৫ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ২টা সোনা চোরাচালানের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা।

বুধবার শুল্ক গোয়েন্দার যুগ্ম পরিচালক মো. সফিউর রহমানকে আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

গত ১৬ নভেম্বর ও ১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আগত বাংলাদেশ বিমানের দুটো ফ্লাইটের ভেতর থেকে যথাক্রমে ৯ কেজি ও ১.৮ কেজি সোনা উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, প্রথমটি বিজনেস ক্লাসের সিটের নিচে এবং পরেরটি যাত্রীহীন তিনটি সিটের উপরে লাগেজ চেম্বার থেকে উদ্ধার করা হয়। এই কমিটি সোনা চোরাচালানের পেছনে কারা জড়িত এবং অভ্যন্তরীণ কোন যোগসাজশ ছিল কি না তা বের করবে ও আইনানুগ ব্যবস্থা নিতে সুপারিশ করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন শুল্ক গোয়েন্দার উপপরিচালক মো. জাকির হোসেন, সহকারী পরিচালক ইমাম গাজ্জালী ও সিলেট কাস্টমসের একজন প্রতিনিধি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

সিলেটে সোনা চোরাচালানের ঘটনায় তদন্ত কমিটি গঠন !

আপডেট সময় : ০২:১১:৩৫ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬