শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে নিহত ৬০!

  • আপডেট সময় : ০৩:৪৪:১২ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৮৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে উয়ো শহরে বিশপের অভিষেক অনুষ্ঠানে গির্জার ছাদ ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আকওয়া ইবম রাজ্যের গভর্নর উদম এমানুয়েলসহ কয়েকশ মানুষ ঘটনার সময় উপস্থিত ছিলেন। তবে গভর্নর অক্ষত আছেন বলে জানা গেছে।

আজ রোববার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, গির্জাটির নির্মাণকাজ চলছিল এবং অভিষেক অনুষ্ঠানের জন্য তারা দ্রুতগতিতে কাজ করে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ধাতব গার্ডার ও লোহার পাত ধসে পড়েছে।

দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

ধ্বংসস্তূপ সরানোর সময় ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বেঁচে যাওয়া একজনের বরাত দিয়ে নাইজেরিয়ার একটি টেলিভিশনে বলা হয়, ‘গির্জার স্বাভাবিক কাজকর্ম চলছিল। গভর্নর পৌঁছানোর ২০ মিনিট পর হঠাৎ প্রার্থনারত লোকজনের ওপর গির্জার ছাদটি ধসে পড়ে। দ্রুত গভর্নরকে উদ্ধার করা হয়। তবে অন্যদের ভাগ্য খারাপ ছিল।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে নিহত ৬০!

আপডেট সময় : ০৩:৪৪:১২ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬