শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আহ্বান !

  • আপডেট সময় : ০১:৫৩:১২ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল র‌্যাডিসনে ২০৩০ সাল নাগাদ অর্থনীতিবিষয়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এ সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে আলো যাবে। ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহও বৃদ্ধি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘উন্নয়নকাজের ৯০ শতাংশ অর্থায়নের সক্ষমতার প্রমাণ রেখেছে বাংলাদেশ। উন্নয়নের ধারায় ২০৩০ সালের মধ্যে দেশ হবে দারিদ্র্যমুক্ত।’

শেখ হাসিনা বলেন, ‘ব্যবসাবান্ধব পরিবেশ গঠনে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে উইন উইন সিচুয়েশন তৈরি করা হয়েছে। আঞ্চলিক পর্যায়ে যোগাযোগের একাধিক জোট ও উদ্যোগের মাধ্যমে অর্থনীতিকে চাঙা করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-এমডিজি অর্জন করে বাংলাদেশ সারা বিশ্বে যেভাবে রোল মডেল হওয়ার গৌরব অর্জন করেছে, তেমনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনেও রোল মডেল হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আহ্বান !

আপডেট সময় : ০১:৫৩:১২ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬