শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দড়ি ছিঁড়ে ফেলতে হবে: এরশাদ !

  • আপডেট সময় : ০১:৪৮:৩৮ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৮৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

 জাতীয় পার্টির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, কেউ আমার ওপর সুবিচার করেনি। সবাই আমাকে পায়ে দড়ি দিয়ে রাখতে চায়। এই দড়ি ছিঁড়ে ফেলতে হবে।

বুধবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মহাসমাবেশ উপলক্ষে এই প্রতিনিধি সভার আয়োজন করে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ।

এরশাদ বলেন, ‘২৬ বছর আগে ক্ষমতা ছেড়েছি। যেদিন ক্ষমতা ছেড়েছি সেদিন থেকেই দুঃখের সাগরে ভাসছি। কোনো কূল-কিনারা পাইনি। এই দুঃখের দিনের অবসান ঘটাতে হবে।’

সম্প্রতি উচ্চ আদালতে এরশাদের দুর্নীতি মামলা সচল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এক মাসে আগে আমার বিরুদ্ধে আবার নতুন মামলা চালু হয়েছে। প্রতিটি সময় আমার শঙ্কায় কাটে। আসলে সবাই চায় এরশাদকে পায়ে দড়ি দিয়ে রাখতে হবে। এ দড়ি ছিঁড়ে ফেলতে হবে।’

এরশাদ বলেন, ‘একটি শক্তিশালী জাতীয় পার্টিই আমাকে দুঃখের সাগর থেকে মুক্তি দিতে পারে। কারণ, দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না।’

তিনি বলেন, ‘১ জানুয়ারি মহাসমাবেশে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটিয়ে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি ফেলনা নয়। শক্তিশালী রাজনৈতিক দল।’

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে আলোচনা সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, এম ফয়সাল চিশতী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

দড়ি ছিঁড়ে ফেলতে হবে: এরশাদ !

আপডেট সময় : ০১:৪৮:৩৮ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬