শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় গৃহহীন ৪৩ হাজার মানুষ!

  • আপডেট সময় : ০৩:৪২:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৯১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছে কমপক্ষে ৪৩ হাজার মানুষ। শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গত বুধবার আচেহ প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে মারা গেছে কমপক্ষে ১০০ জন। এছাড়া বিধ্বস্ত হয়েছে ১১ হাজারেরও বেশি ভবন।

শনিবার সরকার ও ত্রাণ সহায়ক সংস্থাগুলো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত তিনটি জেলায় ত্রাণ পাঠানো হয়েছে। কিন্তু গৃহহীন লোকের সংখ্যা বেড়ে চলছে। এসব লোকদের মৌলিক চাহিদা মেটানোর চেষ্টা চলছে।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা এক বিবৃতিতে বলেছে, বিধ্বস্ত এলাকা থেকে লোকজনকে সরানোর সময় অবশ্যই তাদের মৌলিক চাহিদা পূরণ করা হবে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পিডি জায়া জেলা। এখানে মানবিক গ্রুপগুলো তাদের ত্রাণ সহায়তা কার্যক্রম সমন্বয়ের চেষ্টা চালাচ্ছে।

এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত শহর মেউরিউদুতে মৃতদেহ খোঁজার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হয়েছে। এছাড়া কেউ বেঁচে আছে কি না সে খোঁজও চলছে।

শুক্রবার প্রেসিডেন্ট জোকো উইদোদো আচেহ প্রদেশে সফর করেছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করেছেন। এসময় তিনি ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলো পুননির্মাণের আশ্বাস দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় গৃহহীন ৪৩ হাজার মানুষ!

আপডেট সময় : ০৩:৪২:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬