সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন Logo নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন Logo আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার Logo চাঁদপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া Logo কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা Logo পলাশবাড়ীতে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন  Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

পুণের বিপক্ষে দিল্লির ৯৭ রানের জয় !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৮:৩৮ পূর্বাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইপিএলের শুরুটা একেবারেই ভাল হয়নি দিল্লির। হারতে হয়েছিল পাঞ্জাবের কাছে। দ্বিতীয় ম্যাচ জিতে কিছুটা ভাল জায়গায় এল দিল্লি ডেয়ারডেভিলস। মঙ্গলবার তারা ৯৭ রানে হারালো রাইজিন পুণে সুপারজায়ান্টকে। শুরুতে ব্যাট করে দিল্লি করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে। জবাবে ১০৮ রানেই শেষ হয়ে যায় পুণের ইনিংস।

খেলা শুরুর আগেই কিছুটা ব্যাকফুটে চলে যায় পুণে। অধিনায়ক স্টিভ স্মিথ পেট খারাপের কারণে মাঠের বাইরে। মনোজ তেওয়ারির বাবা মারা যাওয়ার কারণে তাকেও কলকাতা যেতে হয়। তাই এদিন দলের নেতৃত্বের দায়িত্ব সামলালেন অজিঙ্ক রাহানে।

দিল্লির ২০৫ রানের পেছনে সবথেকে বেশি অবদান উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের। কেরালার এই তরুণ ক্রিকেটার করলেন ১০২ রান (‌৬৩ বলে)‌। ইনিংসে ছিল ৫টি ছয়, ৮টি চার। ঋষভ পন্ত ৩১ রান করেন ও ক্রিস মরিস ৩৮ রানে অপরাজিত থাকেন।

পুণের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ২০৬ রানের। কিন্তু শুরু থেকেই চাপে পড়ে যায় দলটি। তৃতীয় ওভারেই ফিরে যান রাহানে (‌১০)‌। এরপর ফিরে যান মায়াঙ্ক আগরওয়াল (‌২০)‌, ডুপ্লেসিস (‌৮)‌, রাহুল ত্রিপাঠি (‌১০)‌, স্টোকস (‌২)‌। ৫৪ রানেই তাদের হারাতে হয় ৫ উইকেট।

তখনও আশা ছিল। কারণ ফিনিশার ধোনি নেমেছিলেন ছয় নম্বরে। এমন কঠিন পরিস্থিতি থেকে অনেকবার দলকে জয় এনে দিয়েছেন। নেতৃত্ব থেকে সরানো হয়েছে। জবাব দেওয়ার দারুণ একটা মঞ্চ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারলেন না। ফিরে গেলেন মাত্র ১১ রানে। তিনি ফেরার পর পুণের হার ছিল নিছক সময়ের অপেক্ষা। শেষমেষ ইনিংস গুটিয়ে গেল ১০৮ রানে। ৯৭ রানে জয়ী হয় দিল্লি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

পুণের বিপক্ষে দিল্লির ৯৭ রানের জয় !

আপডেট সময় : ১১:১৮:৩৮ পূর্বাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭