সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন Logo নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন Logo আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার Logo চাঁদপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া Logo কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা Logo পলাশবাড়ীতে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন  Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

আর্জেন্টিনা কোচ বাউজা বরখাস্ত !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৯:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বকাপ বাছাইপর্বে দল ভালো করতে না পারায় আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজাকে বরখাস্ত করা হয়েছে। অফিসিয়ালি এমন ঘোষণা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এক বছরও টিকতে পারলেন না এদগার্দো বাউজা।

গত বছরের আগস্টে আর্জেন্টিনার কোচের দায়িত্ব পান বাউজা। যার অধীনে বিশ্বকাপ বাছাইয়ে আটটি ম্যাচ খেলেছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জয় মাত্র তিন ম্যাচে। ফলে ২০১৮ রাশিয়া ওয়ার্ল্ডকাপের টিকিট নিশ্চিতের দৌড়ে হুমকির মুখে লিওনেল মেসির দল!

এএফএ’র নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া বলেন, ‘আমরা একটা মতৈক্যে পৌঁছেছি। আমরা বাউজাকে বলেছি ন্যাশনাল টিমের কোচের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। ’

দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আর্জেন্টিনা। আর চারটি করে ম্যাচ বাকি। শীর্ষ চারটি টিম সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপের মূল পর্বে। পঞ্চম স্থানে থাকা দলকে প্লে-অফের বাধা টপকাতে হবে।

সবশেষ ম্যাচে বলিভিয়ার মাঠে ২-০ গোলে হেরে যায় মেসিবিহীন আর্জেন্টিনা। প্রচণ্ড চাপ ও সমালোচনার মুখে পড়েন বাউজা। দাবি ওঠে অপসারণের। শেষ পর্যন্ত সেটিই হলো। বাউজার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো নিশ্চিত নয়। জর্জ সাম্পাওলির সম্ভাবনার কথাই বেশি শোনা যাচ্ছে। চিলির কোপা আমেরিকা জয়ী (২০১৫) আর্জেন্টাইন কোচ বর্তমানে সেভিয়ার ডাগআউট সামলাচ্ছেন।

প্রসঙ্গত, গত মাসে চিলির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচটিতে রেফারির সঙ্গে বাজে আচরণের দায়ে লিওনেল মেসিকে বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচ নিষিদ্ধ করে ফিফা। মিস করেন বলিভিয়া ম্যাচ। আরও তিন ম্যাচে দলের অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হবে। আপিলের সুযোগ থাকছে।

আর্জেন্টিনার শেষ চার ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে উরুগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ‍ইকুয়েডর। এর মধ্যে উরুগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে থাকছে অ্যাওয়ে ম্যাচের চ্যালেঞ্জ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

আর্জেন্টিনা কোচ বাউজা বরখাস্ত !

আপডেট সময় : ০৫:১৯:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭