সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন Logo নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন Logo আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার Logo চাঁদপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া Logo কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা Logo পলাশবাড়ীতে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন  Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

ইউনিসের নাম বদলে ‘ইউনিক’ খান রাখা উচিত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪২:৩০ অপরাহ্ণ, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তানের মিডল-অর্ডারের ভরসার অন্যতম প্রতীক ইউনিস খানের প্রশংসা করতে গিয়ে দেশটির সাবেক স্পিডস্টার পেসার শোয়েব আখতার বলেছেন, ‘তার (ইউনিস খান) নাম পরিবর্তন করে ‘ইউনিক’ খান রাখা উচিত।

সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া ইউনিসের ক্যারিয়ারের প্রশংসা করতে গিয়ে নিজের টুইটারে শোয়েব আখতার বলেন, ‘আমার মতে, পাকিস্তান ক্রিকেটের নিঃস্বার্থ প্রতিনিধিত্ব করার জন্য ও তার সততার কারণে ইউনিস খানের নাম বদলে রাখা উচিত ‘ইউনিক খান’। তোমায় সালাম। সত্যিই তুমি একজন চ্যাম্পিয়ন।

২০০০ সালে ক্যারিয়ার শুরু করে আগামী মাসে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিদায় নিচ্ছেন ইউনিস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষেই অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে ইউনিসের এই অবসরকে শেষ দেখছেন না তারই এক সময়কার সতীর্থ শোয়েব আখতার। এটিকে ইউনিসের জন্য নতুন কিছু মনে করেন তিনি, ‘ইউনিসের অবসর মানে এটি শেষ নয়। বরং এটি নতুন কিছু শুরু হওয়া। চলুন পিসিবিতে তাকে এবং তার অভিজ্ঞতার ভান্ডার আমরা কাজে লাগাই। ইউনিস পাকিস্তানের হয়ে সবচেয়ে চওড়া ব্যাটটা দিয়েই খেলেছে। যে ব্যাটের কোনো সীমা ছিল না। তাকে এবং তার ৭৫ নম্বর জার্সিটা সম্মান জানিয়ে তুলে রাখা উচিত।

১১৫টি টেস্ট ম্যাচে ৯৯৭৭ রান করেছেন ইউনিস। আর মাত্র ২৩ রান করলেই প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে ১০ হাজার রান ক্লাবে প্রবেশ করবেন তিনি। এমন অর্জন ইউনিসকেই মানায় জানিয়ে শোয়েব আখতার বলেন, ‘সবক্ষেত্রেই ইউনিস হলো ইউনিক। দলের জন্য বড় স্কোর করা, সততা, দায়িত্বশীল- সবক্ষেত্রেই অদ্বিতীয় ইউনিস। তাই টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান তার নামের পাশেই মানাবে।

অধিনায়ক মিসবাহ-উল-হকের অবসরের ঘোষণার দু’দিন পরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন ৩৯ বছর বয়সী ইউনিস। পাকিস্তানের ওয়ানডে দলেও, ভরসার অন্যতম নাম ছিলেন তিনি। ২৬৫ ম্যাচে ৭টি সেঞ্চুরিতে ৭২৪৯ রান করেছেন তিনি। তবে টেস্ট ফরম্যাটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ৩৪টি সেঞ্চুরির মালিক ইউনিস। টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ২৫ ম্যাচ খেলেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। এর মধ্যে অধিনায়ক হিসেবেই ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপ জয় করেছেন ইউনিস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

ইউনিসের নাম বদলে ‘ইউনিক’ খান রাখা উচিত !

আপডেট সময় : ১২:৪২:৩০ অপরাহ্ণ, সোমবার, ১০ এপ্রিল ২০১৭