সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন Logo নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন Logo আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার Logo চাঁদপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া Logo কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা Logo পলাশবাড়ীতে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন  Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

ঘরের মাঠে অ্যাটলেটিকোর সঙ্গে রিয়ালের ড্র !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৭:৪৭ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঘরের মাঠে ফের অ্যাটলেটিকোর কাছে আটকে গেল রিয়াল৷ শনিবার বের্নাবেউয়ে লা-লিগায় মাদ্রিদ ডার্বি শেষ হল ১-১ গোলে৷ এগিয়ে থেকেও জয় অধরাই থাকলো রোনালদোদের৷ গ্রিজম্যানের দুরন্ত গোলে ম্যাচ ড্র করতে সক্ষম অ্যাটলেটিকো মাদ্রিদ৷

ম্যাচে আধিপত্য বজায় রেখে এগিয়ে থাকার পরও শেষ দিকে গোল হজম করে পয়েন্ট হারাল জিনেদিন জিদানের দল। প্রথমার্থ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে পেপের গোলে এগিয়ে যায় রিয়াল৷ ৫২ মিনিটে গোল করে করে দলকে এগিয়ে দেন পেপে৷ কিন্তু ম্যাচের ৮৫ মিনিটে গ্রিজমানের দুরন্ত গোলে ম্যাচে সমতা ফেরায় অ্যাটলেটিকো।

গত তিন বছরে দু’বার অ্যাটলেটিকোকে হারিয়েই ইউরোপ সেরা হয়েছে রিয়াল। কিন্তু লা-লিগায় ঘরের মাঠে শেষ তিনবারের লড়াইয়ে জয় পায়নি রিয়াল। এদিন সম্ভাবনা জাগিয়েও শেষরক্ষা হয়নি ৷

খেলার ৩৯তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে এগিয়ে যেতে পারতো অ্যাটলেটিকো। মাঝমাঠে রামোসের দুর্বল পাস নিয়ন্ত্রণে নিয়ে ক্ষিপ্র দৌড়ে সামনে থাকা পেপেকে ফাঁকি দিয়ে দূরপাল্লার শট নেন গ্রিজমান। কিন্তু বাঁ-দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক নাভাস। দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দু’মিনিটে রিয়ালের আরও দুটি সুযোগ নষ্ট হয়। ৪৭তম মিনিটে রোনালদোর হেড লক্ষ্যভ্রষ্ট হয়৷ রিয়ালের গোলের অপেক্ষা অবসান হয় ৫২ মিনিটে। ডান দিক থেকে ক্রুসের  ফ্রি-কিক হেডে গোল করেন পেপে।

৬০ মিনিটে পাল্টা-আক্রমণে নাভাসের কঠিন পরীক্ষা নেন গ্রিজমান। ফরাসি এই ফরোয়ার্ডের জোরালো শট এগিয়ে গিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। চার মিনিট পর প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে সতীর্থ ক্রুসের সঙ্গে ধাক্কা লাগায় ব্যথা পান পেপে। তার জায়গায় ফের্নান্দোসকে নামান কোচ।

৮৫ মিনিটে দলকে সমতায় ফেরান গ্রিজমান। দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে বদলি ফরোয়ার্ড  কোররেয়ার বাড়ানো বল নাভাসের নাগালের বাইরে গিয়ে জালে পাঠান ২০১৬ সালের ইউরোর সর্বোচ্চ গোলদাতা। এই ড্রয়ের পর রিয়ালের পয়েন্ট ৩০ ম্যাচে ৭২। আর ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

ঘরের মাঠে অ্যাটলেটিকোর সঙ্গে রিয়ালের ড্র !

আপডেট সময় : ০১:৪৭:৪৭ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭