সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন Logo নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন Logo আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার Logo চাঁদপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া Logo কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা Logo পলাশবাড়ীতে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন  Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ইউনিসের !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৭:৩৩ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা নিয়েই ফেললেন বর্ষীয়ান পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

ওয়ানডে ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন ইউনিস। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবা উল হকও একদিন আগেই জানিয়ে দিয়েছেন আসন্ন টেস্ট সিরিজের পর তিনিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। দুই ক্রিকেটার একসঙ্গে অবসর নেওয়ায় পাক ক্রিকেটে বড় ধরণের শূন্যতা তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।
অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর ইউনিস খান বলেছেন, ‘‌প্রত্যেককেই একদিন সরে দাঁড়াতে। আমিও সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তবে অবসরের পরও পাক ক্রিকেটের সেবা করার চেষ্টা করব আমি। যতদিন খেলেছি, নিজের সেরাটা দিয়েছি। এবার নতুনদের সামনে সুযোগ পাক ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার। ’

২০০০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল ইউনিসের। অভিষেক টেস্টে শতরানও করেছিলেন। ইউনিস বলেন, ‘‌যখন শুরু করেছিলাম, দলে ওয়াসিম আকরাম, রশিদ লতিফ, ইনজামাম উল হকের মতো ক্রিকেটারদের পেয়েছিলাম। এখন একটা নতুন প্রজন্ম এসেছে। দলটা বেশ ভাল। ’‌

এখনও পর্যন্ত ১১৫ টি টেস্ট খেলেছেন ইউনিস খান। করেছেন ৯৯৭৭ রান। শতরান রয়েছে ৩৪ টি। সর্বোচ্চ ৩১৩। হাতে এখনও তিনটি টেস্ট পাবেন ইউনিস। ১০০০০ রান পূর্ণ হতে তার চাই আর মাত্র ২৩ রান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ইউনিসের !

আপডেট সময় : ০১:০৭:৩৩ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭