সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন Logo নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন Logo আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার Logo চাঁদপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া Logo কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা Logo পলাশবাড়ীতে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন  Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

পিএসএলে নতুন ক্লাবে আফ্রিদি !

  • আপডেট সময় : ০৪:০৮:১১ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সবশেষ আসরে পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে খেলতে নেমে আন্তর্জাতিক ম্যাচ থেকে বিদায়ের ঘোষণা দেন শহীদ আফ্রিদি। তবে আগামী বছর পিএসএলের আসরে পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে না তাকে।

টুর্নামেন্টের তৃতীয় আসরে করাচি কিংসের জার্সি গায়ে খেলবেন আফ্রিদি। দলটির প্রেসিডেন্ট সালমান ইকবাল এমনটাই জানিয়েছেন।

মারমুখী ব্যাটিংয়ের জন্য আফ্রিদির নামের আগে ‘বুমবুম’ শব্দটি ট্যাগ হিসেবে ব্যবহার করেন অনেকেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া লিগগুলোতে নিজের সেরাটা দেখিয়ে যাবার ইচ্ছা ৩৭ বছর বয়সি এ ক্রিকেটারের।

পিএসএলের দ্বিতীয় আসরে সাকিব-তামিমদের সঙ্গে বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামির অধীনে খেলেছেন আফ্রিদি। জাভেদ আফ্রিদির মালিকানাধীন ওই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যায় তাকে। পেশোয়ারের মালিকের সঙ্গে আফ্রিদির পারিবারিক সম্পর্ক থাকলেও আগামী আসরে তাকে দেখা যাবে ভিন্ন ক্লাবের জার্সিতে।

বুমবুম আফ্রিদিকে নিজ ক্লাবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন করাচি কিংসের মালিক সালমান ইকবাল। এ প্রসঙ্গে এক টুইট বার্তায় তিনি জানান, ‘পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তী ও সুপারস্টার শহীদ আফ্রিদিকে পেয়ে আমি খুবই আনন্দিত। তাকে পেয়ে গর্ববোধ করছি। করাচির পক্ষ থেকে তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।’

পিএসএলের তৃতীয় আসরে বল হাতে দ্যুতি ছড়াতে না পারলেও ব্যাট হাতে কিছুটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন আফ্রিদি। বিপিএলের দ্বিতীয় আসরে ১০ ম্যাচে বল হাতে ২ উইকেটের সঙ্গে ব্যাট হাতে ১৭৭ রান করেছেন আফ্রিদি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

পিএসএলে নতুন ক্লাবে আফ্রিদি !

আপডেট সময় : ০৪:০৮:১১ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭