সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন Logo নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন Logo আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার Logo চাঁদপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া Logo কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা Logo পলাশবাড়ীতে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন  Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

গুজরাট লায়ন্সকে উড়িয়ে দিল সাকিবদের কলকাতা !

  • আপডেট সময় : ০৪:০৫:৩৫ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গুজরাট লায়ন্সের মাঠে শুক্রবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে সুরেশ রায়নার গুজরাটকে ব্যাট করতে আমন্ত্রণ জানান গৌতম গাম্ভীর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রানের সংগ্রহ পায় গুজরাট।

স্কোরবোর্ডে ১৮৩ রান স্বস্তি দিচ্ছিল গুজরাটের সমর্থকদের। তারা ভেবেছিল ঘরের মাঠে হয়তো এই রান দিয়ে জয় তুলে নিতে পারে স্বাগতিকরা। কিন্তু দিনশেষে যা ঘটেছে তা কী কেউ আগে কল্পনা করেছিল? কলকাতার অধিনায়ক গৌতম গাম্ভীরও কী কখনো এমনটি কল্পনা করেছিলেন? হয়তো করেননি। টি-টোয়েন্টি ক্রিকেটে তেমনটি কল্পনা করাও যায় না। কিন্তু সেই অকল্পনীয় ঘটনাটিই ঘটেছে শুক্রবার রাজকোটে।

গুজরাট লায়ন্সের ছুড়ে দেওয়া ১৮৪ রানের টার্গেট মাত্র ১৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ছুঁয়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স। ৮৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয়বারের মতো উদ্বোধন করতে নামা ক্রিস লিন ও গৌতম গম্ভীর গুজরাটের বোলারদের কড়া শাসন করে তুলে নেন অবিশ্বাস্য এক জয়।

ব্যাট হাতে ক্রিস লিন মাত্র ৪১ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। স্ট্রাইক রেট ২২৬.৮২। তার এই ঝোড়ো ইনিংসে ৮টি ছয়ের মারের পাশাপাশি ৬টি চারের মার ছিল। তার সঙ্গে অধিনায়ক গাম্ভীর ৪৮ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ১২টি চারের মার থাকলেও কোনো ওভার রাউন্ডারি ছিল না।

সুরেশ রায়না ছয়-ছয়জন বোলার ব্যবহার করেও লিন-গাম্ভীরের জুটিটি ভাঙতে পারেননি। যেই বল করতে এসেছেন বেধড়ক পিটুনি খেয়েছেন। একমাত্র প্রাভীন কুমার ছাড়া। তিনি ২ ওভারে দেন ১৩ রান। বাকিদের সবার ইকোনোমি রেট ১০ থেকে ২৩ এর মধ্যে।

এমন জয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন কলকাতার ক্রিস লিন।

তার আগে গুজরাটের ১৮৩ রানের ইনিংসে সুরেশ রায়না ৬৮, দিনেশ কার্তিক ৪৭, ম্যাককালাম ৩৫, অ্যারোন ফিঞ্চ ১৫ ও জ্যাসন রয় ১৪ রান করেন। বল হাতে কলকাতার কুলদীপ যাদব ২টি উইকেট নিয়েছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

গুজরাট লায়ন্সকে উড়িয়ে দিল সাকিবদের কলকাতা !

আপডেট সময় : ০৪:০৫:৩৫ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭