সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন Logo নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন Logo আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার Logo চাঁদপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া Logo কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা Logo পলাশবাড়ীতে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন  Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

কোহলিকে ছাড়িয়ে রায়না !

  • আপডেট সময় : ০৪:০২:১৫ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতীয় রানমেশিন বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছেছেন সুরেশ রায়না। আইপিএলের দশম আসরের   ম্যাচে গুজরাট লায়ন্সের হয়ে খেলতে নেমে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। আর তাতেই কোহলিকে ছাড়িয়ে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের দিক থেকে শীর্ষে চলে গেছেন গুজরাট অধিনায়ক।

গতকাল রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এবারের আসরের  প্রথম ম্যাচটি খেলতে নামে গুজরাট। প্রথম ম্যাচেই সাকিব-গাম্ভীরদের কলকাতার বিপক্ষে ১০ উইকেটে লজ্জাজনকভাবে হেরেছে গুজরাট। তবে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল রায়না। ব্যাট হাতে তিনি বেঙ্গালুরুর অধিনায়ক কোহলিকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছেছেন।

ব্যক্তিগত ৪ হাজার ৯৮ রান নিয়ে এবারের আসরের প্রথম ম্যাচটি খেলতে নামেন রায়না। তিনি মাঠে নামার আগে ৪ হাজার ১১০ রান নিয়ে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে ছিলেন কোহলি। তবে কলকাতার বিপক্ষে ৬৮ রানের অপরাজিত এক ইনিংসে ভারতীয় অধিনায়ক কোহলিকে ছাড়িয়ে যান রায়না। আইপিএলে এটি তার ২৯তম ফিফটি।

রায়নার অপরাজিত ফিফটিতে ভর করে শুরুতে ব্যাট করা গুজরাট লায়ন্স ঘরের মাঠে ১৮৩ রান করে। কিন্তু ক্রিস লিন ও গৌতম গাম্ভীরের দুর্দান্ত ওপেনিং জুটিতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা। কলকাতার বিপক্ষে হারের পর সুরেশ রায়নার আইপিএলের মোট রান এখন ৪ হাজার ১৬৬। কোহলির চেয়ে ৫৬ রানে এগিয়ে রয়েছেন রায়না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

কোহলিকে ছাড়িয়ে রায়না !

আপডেট সময় : ০৪:০২:১৫ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭