শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক

Oplus_131072

মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে অপহৃত এক নারীকে উদ্ধার করা হয়েছে। এ সময় একজন অপহরণকারীকে আটক করা হয়।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছাঃ লিমা খাতুন (১৮) নামের এক নারীকে কৌশলে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকা থেকে অপহরণ করা হয়। দীর্ঘ সময় ধরে তিনি বাড়িতে ফিরে না আসায় ভুক্তভোগীর স্বামী সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগীর স্বামী বানিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় সাগর মোল্লা (২৫) নামের এক ব্যক্তি ভুক্তভোগীর ভাই পরিচয়ে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় এসে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনাটি কোস্ট গার্ডের নজরে এলে কোস্ট গার্ড বেইস মোংলা থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপহৃত নারীকে উদ্ধার করে এবং অভিযুক্ত অপহরণকারীকে আটক করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত নারী ও আটককৃত অপহরণকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক

আপডেট সময় : ০৮:১২:১১ অপরাহ্ণ, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬