শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ চেকপোস্টে ইয়াবাসহ মাদক কারবারি আটক

খুলনার কয়রা উপজেলায় মাদক ও অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার কয়রা–পাইকগাছা মেইন সড়কের আমাদী চাঁদ আলী ব্রিজ এলাকায় এই চেকপোস্ট স্থাপন করা হয়।
অভিযানে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট ও কয়রা থানা পুলিশের চার সদস্যের সমন্বয়ে গঠিত দল ট্রাক, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেলসহ মোট ৭০টি যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের হেলমেট, যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইসহ তল্লাশি করে।
চেকপোস্ট চলাকালীন মাদক বহনের অভিযোগে মোঃ সেলিম সানা (পিতা: রফিকুল সানা), গ্রাম: বাইলার হানিয়া, ডাকঘর: বামিয়া, থানা: কয়রা, জেলা: খুলনা—কে ০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি টিভিএস ১২৫ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, যৌথ বাহিনীর এমন নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম এলাকায় মাদক পরিবহন ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ চেকপোস্টে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৩:৩৭:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬