শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বনবিভাগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২১:৫২ অপরাহ্ণ, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৮০৫ বার পড়া হয়েছে

জিয়াবুল হক, কক্সবাজার:

কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া রেঞ্জের আওতাধীন রিজার্ভ বনভূমিতে গড়ে উঠা একটি অবৈধ পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পহরচাঁদা বিট এলাকার হাঁফালিয়া কাটা লালমিয়া দোকানসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে বনবিভাগের সংরক্ষিত জায়গায় একটি দখলদার চক্র পাকা ঘর নির্মাণ করে। বিষয়টি নজরে এলে বনবিভাগ দ্রুত পদক্ষেপ নেয়। পরে রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেয়। এসময় এক একর অবৈধ দখলে থাকা সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়।

এ নিয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন,বনের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণ করা হয়েছে। যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বনবিভাগ

আপডেট সময় : ০৮:২১:৫২ অপরাহ্ণ, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫