শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

মতলবে ইসলামী আন্দোলনের সমাবেশে পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন জাতির সাথে তামাশার শামিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন ঘোষণা দেশবাসির প্রত্যাশা ছিলো না।

স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। দীর্ঘ এতো বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো তারা সকলেই ছিলো ক্ষমতাপ্রেমি। তাদের মধ্যে ন্যূনতমও দেশপ্রেম নেই। সময় এসেছে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার। দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধ হলে ক্ষমতাপ্রেমিরা পালানোর সুযোগও পাবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে মতলব পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত দেশে আজও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা আজও হয়নি। বরং তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে এ দেশ ফার্স্ট হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে।  আয়না ঘরের মতো ভয়াবহ বহু নির্যাতন কেন্দ্র চালু হয়েছে। চাঁদাবাজি আজও বন্ধ হয়নি।

তিনি আরও বলেন, ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই। আমরা ভারসাম্যপূর্ণ একটা দেশ গঠন করতে চাই। মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাই।

সংগঠনের মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আনসার আহমাদের সভাপতিত্বে
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মানসুর আহমাদ সাকী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমানসহ উপজেলা নেতৃবৃন্দ।

ছবির ক্যাপশন: ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে  তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

মতলবে ইসলামী আন্দোলনের সমাবেশে পীর সাহেব চরমোনাই

আপডেট সময় : ১০:২৯:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫