সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন Logo নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন Logo আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার Logo চাঁদপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া Logo কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা Logo পলাশবাড়ীতে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন  Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের দুর্দান্ত জয় !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৪:১৬ অপরাহ্ণ, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্যারাগুয়েকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপ প্রায় নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালে সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় ৩-০ গোলে জেতে ব্রাজিল।

প্রথমার্ধে কৌতিনিয়োর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান অধিনায়ক নেইমার। ম্যাচের শেষ দিকে জয় নিশ্চিত করেন মার্সেলো। এ নিয়ে তিতের অধীনে টানা নবম জয়ে ১৪ ম্যাচে শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট হলো ৩৩।

এদিকে, দিনের প্রথম ম্যাচে মেসিকে ছাড়া খেলতে খেলতে নেমে বলিভিয়ার মাঠে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে এদগার্দো বাউসার দল।

হামেস রদ্রিগেসের নৈপুণ্যে একুয়েডরকে ২-০ গোলে হারানো কলম্বিয়ার পয়েন্ট ২৪। আলেক্সিস সানচেসের নৈপুন্যে চিলি ৩-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের দুর্দান্ত জয় !

আপডেট সময় : ১২:৫৪:১৬ অপরাহ্ণ, বুধবার, ২৯ মার্চ ২০১৭