শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কপোতাক্ষে বালু উত্তোলন: জীবিকার তাগিদে কাজ করছে স্থানীয়রা

খুলনার কয়রা উপজেলার হরিণখোলা এলাকায় কপোতাক্ষ নদের ভাঙনকূল থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠলেও স্থানীয় বালু ব্যবসায়ীরা বলছেন—এটি শুধুমাত্র একটি জীবিকা নির্বাহের মাধ্যম, অপরাধ নয়।
তাদের দাবি, নদী থেকে বালু উত্তোলনের ফলে এলাকায় অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। নৌকা চালক, শ্রমিক, মেশিন অপারেটরসহ শতাধিক পরিবার প্রতিদিন এই কাজে যুক্ত থেকে সংসার চালাচ্ছেন। এ কারণে হঠাৎ করে বালু উত্তোলন বন্ধ হলে বহু মানুষ বেকার হয়ে পড়বেন।
বালু উত্তোলনকারীরা বলেন, নদীতে জমে থাকা বালু না তোলায় পানি প্রবাহ ব্যাহত হয়। ড্রেজারের মাধ্যমে বালু সরিয়ে দিলে নদের গভীরতা বৃদ্ধি পায় এবং নৌচলাচল সহজ হয়। তাদের মতে, এটি নদী শাসনের জন্যও প্রয়োজনীয়।
এ ছাড়া তারা দাবি করেন, স্থানীয় বাজারে বালুর চাহিদা দিন দিন বাড়ছে। সড়ক নির্মাণ, ঘর-বাড়ি তৈরি, বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন কাজে এই বালু ব্যবহার হচ্ছে। স্থানীয়ভাবে বালু উত্তোলন না করলে বাইরের জায়গা থেকে বেশি দামে বালু কিনতে হবে, যা সাধারণ মানুষ ও উন্নয়ন কার্যক্রমের জন্য বাড়তি চাপ তৈরি করবে।
তাদের অভিযোগ, কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযোগ করছে। অথচ এই খাত থেকে সরকারকে ভ্যাট-ট্যাক্সসহ বিভিন্নভাবে রাজস্বও প্রদান করা হচ্ছে।
বালু উত্তোলনকারীরা প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, “আমরা আইন মেনে কাজ করতে চাই। সরকার যদি লাইসেন্স দেয়, তবে নিয়ম মেনে বালু তোলা সম্ভব হবে। এতে যেমন আমাদের জীবিকা নির্বাহ সহজ হবে, তেমনি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

কপোতাক্ষে বালু উত্তোলন: জীবিকার তাগিদে কাজ করছে স্থানীয়রা

আপডেট সময় : ০৯:০৮:০৭ অপরাহ্ণ, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫