শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৭:১৭ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৮৫৫ বার পড়া হয়েছে

পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান।লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কেন্দ্রীয় শহর টারমার স্বাস্থ্য কর্মকর্তা অল্ডো টিনেও জানান, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। সরু ও আঁকাবাঁকা পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

বাসটি রাজধানী লিমা থেকে লা মার্সেড শহরে যাচ্ছিল। তিন ভাগের দুই ভাগ পথ অতিক্রমের পরই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে কাজ করছেন জরুরি সেবা দলের সদস্যরা।

অতিরিক্ত গতি ও সড়কের বেহাল দশার কারণে দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা নিয়মিতই ঘটছে।

পুলিশ জানিয়েছে, গত বছর সড়ক দুর্ঘটনায় পেরুতে মোট ৩ হাজার ১৭৩ জন প্রাণ হারান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০

আপডেট সময় : ০৮:২৭:১৭ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫