শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ইয়েমেনে অনাহারে শিশুসহ ১ কোটি ৭০ লাখ মানুষ: জাতিসংঘ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৪:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৮৪৮ বার পড়া হয়েছে

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনে ১ কোটি ৭০ লাখ মানুষ অনাহারে আছেন। এর মধ্যে কমপক্ষে ১০ লাখ শিশু। যাদের বয়স ৫ বছরের নিচে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান টম ফ্লেচার। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি বলেছেন, ২০২৩ সালের শেষের দিক থেকে ইয়েমেনে খাদ্য সংকট তীব্র হয়েছে।

সেপ্টেম্বরে ওই সংখ্যা ১ কোটি ৮০ লাখে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এছাড়া আগামী বছর ক্ষুধার্ত শিশুর সংখ্যা ১ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে বলেও সতর্ক করেছেন টম ফ্লেচার। এতে অনেকে দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন।

টম বলেছেন, মানবিক সহায়তার জন্য বিশ্বব্যাপী তহবিল হ্রাস পাচ্ছে। অর্থাৎ ত্রাণ সহায়তা হ্রাস পাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের মানবিক সহায়তার আবেদন করা হলেও জাতিসংঘের নিকট থেকে মাত্র ২২২ মিলিয়ন ডলারের সহায়তা পাওয়া গেছে। যা মাত্র ৯ শতাংশ।

উল্লেখ্য, ইয়েমেনে ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। যখন ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সৌদি আরবে নির্বাসন দেয়া হয়। সরকার পুনরুদ্ধারের চেষ্টায় ২০১৫ সাল থেকে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে ওই যুদ্ধ ইয়েমেনে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। এতে কমপক্ষে ১ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন।

ইয়েমেনের জন্য জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন, এই সপ্তাহে লোহিত সাগরে দুই বার বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। সাত মাস পর এমন ঘটনার পুনরাবৃত্তি হলো। হুতিদের তরফে বলা হয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালাবে তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ইয়েমেনে অনাহারে শিশুসহ ১ কোটি ৭০ লাখ মানুষ: জাতিসংঘ

আপডেট সময় : ০৭:০৪:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫