শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ভয়াবহ বন্যায় পাকিস্তানে নিহত ৫

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫৩:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৮২৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুই শিশু ও এক নারী আছেন। বুধবার স্থানীয় সময় ভোর ৫ টায় মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়ে তা ছয় ঘণ্টা স্থায়ী হয়। এতে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এছাড়া পাঞ্জাবের কয়েকটি জেলায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়েছে, বৃষ্টি থামার পর ওয়াসার কর্মীরা পানি নিষ্কাশনের কাজ করছে।

এদিকে নিস্তার টাউনে ১৮২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া ধরমপুর, শাহ জামাল, ছোবুর্জি ও আশেপাশের এলাকাতেও বন্যার পানি প্রবেশ করেছে। মূল সড়কগুলোয় মোটরসাইকেল ও অন্য যানগুলোকে পানিতে ডুবে থাকতে দেখা যায়। শাহ জামালে একটি বাড়ি ও মসজিদও বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

লাহোর, ওকারা, শেখপুরা ও পাতোকিতে দেয়াল ও ছাদ ধসে পড়তে দেখা গেছে। শেখপুরাতে বাড়ির ছাদ ধসে ফাতিমা (৫) ও আরহাম (২) নামের দুই শিশু নিহত হয়েছে। পাত্তোকিতে বিচ্ছিন্ন ঘটনায় সালমা বিবি (৫৫) নামের এক নারী ও সুজাওয়াল (১২) নামের কিশোর নিহত হয়েছে। লাহোর ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (লেস্কো) ১৪২ টি ফিডারে বিভ্রাটের খবর দিয়েছে। যার কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর গফফার আহমেদ বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন। এসময় তিনি কর্মীদের দ্রুত গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিষ্কার করার নির্দেশ দেন। অন্যদিকে ঝড়ের মধ্যেও কাজ করায় ওয়াসা কর্মীদের প্রশংসা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ভয়াবহ বন্যায় পাকিস্তানে নিহত ৫

আপডেট সময় : ০৬:৫৩:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫