শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৯:৩৫ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৮৩৮ বার পড়া হয়েছে

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ের কাছে ছড়িয়ে পড়া একটি দ্রুতগতির দাবানলে অন্তত ১১০ জন আহত হয়েছেন। দেশটির ইন্টেরিয়র মিনিস্টার ব্রুনো রেটাইলো জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮০০ জন দমকলকর্মী রাতভর কাজ করছেন। তবে আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। খবর বিবিসির।

এর আগে, মার্সেইয়ের মেয়র বেনোয়া পায়াঁ বলেছেন, ‘শহরের মেরিন ফায়ারফাইটার ব্যাটালিয়ন হাতে হোসপাইপ (দমকল কর্মীরা আগুন নেভাতে এটি ব্যবহার করেন) নিয়ে যেন গেরিলা যুদ্ধে নেমেছে।’

ফ্রান্সের গণমাধ্যম বলছে, অন্তত ৪০০ জনকে তাদের বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে যেন রাস্তায় ভিড় না হয় এবং জরুরি গাড়ি চলতে পারে।

মার্সেই’র মেয়র জানিয়েছেন, দাবানলটি প্রতি মিনিটে এক দশমিক দুই কিলোমিটার হারে ছড়িয়েছে। তিনি এই পরিস্থিতির জন্য ঝোড়ো দমকা হাওয়া, ঘন গাছপালা ও খাড়া পাহাড়ি ঢালকে দায়ী করেছেন।

গতকাল মঙ্গলবার সকালে মার্সেইয়ের উত্তরে একটি এলাকায় আগুন সূত্রপাত। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কে একটি গাড়িতে আগুন ধরে যাওয়ার ফলে আগুন ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আহত ১১০ জনের মধ্যে ৯ জন দমকলকর্মী ও ২২ জন পুলিশ সদস্যও রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ

আপডেট সময় : ০৯:২৯:৩৫ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫