শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

গুয়াতেমালায় ৫.৬ মাত্রার ভূমিকম্প

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০৪:৫০ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৮১৬ বার পড়া হয়েছে

মঙ্গলবার মধ্য আমেরিকার দেশটিতে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ এলাকায় ধারাবাহিক ভূমিকম্পের পর ভূমিধসের কবলে পড়ে গাড়ি চাপায় দুই ব্যক্তি নিহত এবং দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। গুয়াতেমালার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গুয়াতেমালা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ৫.৬ মাত্রার ভূমিকম্পে দেশটি কেঁপে উঠে। ভূমিকম্পটি রাজধানীর দক্ষিণ-পশ্চিমে আমাতিটলান এবং আলোতেনাঙ্গো শহরের কাছে কেন্দ্রস্থলে ছিল।

দুর্যোগ সমন্বয় সংস্থা কনরেডের মুখপাত্র আন্দ্রেস ইরাজো বলেছেন, ‘একটি মহাসড়কে পাথর ও মাটি চাপা পড়ার পর ভূমিধসের কারণে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

পার্শ্ববর্তী এল সালভাদরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

মধ্য উচ্চভূমিতে অবস্থিত অ্যান্টিগুয়া গুয়াতেমালা শহরের কাছে রাজধানীর দক্ষিণ-পশ্চিমে একটি রাস্তায় ভূমিধসের ঘটনা ঘটেছে।

প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো সাংবাদিকদের জানান, ভূমিকম্পে পাঁচজনের একটি পরিবার আটকা পড়েছিল, যাদের উদ্ধার করা হচ্ছে এবং আরো দু’জন আহত অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন রয়েছেন।

এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, ভূমিকম্পের ফলে গুয়াতেমালা সিটিতে কয়েক ডজন ভবন খালি করা হয়েছিল এবং এখানে ভূমিকম্প-বিরোধী সতর্কতা বাজানো হয়েছিল।

ক্যারিবীয় এবং কোকোস টেকটোনিক প্লেটের মিথস্ক্রিয়ার কারণে মধ্য আমেরিকা প্রায়শই ভূমিকম্প অনুভব করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

গুয়াতেমালায় ৫.৬ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় : ০৩:০৪:৫০ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫