সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

আইএসআইর এজেন্ট থেকে আমাকে হঠাৎ করে র-এর এজেন্ট বলা হচ্ছে: রুমিন ফারহানা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৩৩:৪২ পূর্বাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগের সময়ে তাকে পাকিস্তানের আইএসআইর এজেন্ট বলা হলেও এখন হুট করে তাকে র’য়ের এজেন্ট বলা হচ্ছে। 

সম্প্রতি এক টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, আমরা যখন শেখ হাসিনার আমলে তার এবং আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেছি, দল হিসেবে গত ১৫ বছর আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে সে ব্যাপারে সোচ্চার থেকেছি, সরকারের ব্যর্থতার বিষয়ে সোচ্চার থেকেছি… তখন আমাকে বলা হয়েছে, পাকিস্তানের আইএসআইর এজেন্ট। আইএসআইর চর। এখন অবাক হয়ে দেখছি, আইএসআইর এজেন্ট থেকে আমাকে হঠাৎ করে রয়ের এজেন্ট বলা হচ্ছে।

তিনি আরও বলেন, এই যে খুব দ্রুত আমি আইএসআইর এজেন্ট থেকে রয়ের এজেন্ট হয়ে গেলাম। এটা পরিষ্কার নির্দেশ করে, ঠিক আওয়ামী লীগ তার দেউলিয়াত্ব ঢাকতে মানুষকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করার রাস্তা খুঁজে নিয়েছিল, ঠিক সেভাবে এখন ফ্যাসিবাদের দোসর বলা হয়।

রুমিন ফারহানা আরও বলেন, একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না। কিন্তু যখন আপনি বলবেন, সর্বশ্রেষ্ঠ অনির্বাচিত সরকারের চেয়েও নিকৃষ্ট নির্বাচিত সরকার সকল থেকে অনেকটা শ্রেয় এবং গ্রহণযোগ্য-সাথে সাথে আপনাকে ফ্যাসিবাদের দোসর বলা হবে। বলা হবে আপনি নির্বাচন চাইছেন, ভারতও চাইছে, তার মানে আপনি আর ভারত একই কথা বলছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

আইএসআইর এজেন্ট থেকে আমাকে হঠাৎ করে র-এর এজেন্ট বলা হচ্ছে: রুমিন ফারহানা

আপডেট সময় : ১০:৩৩:৪২ পূর্বাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫