শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় প্রাণীবিজ্ঞান সম্মেলনে রানার-আপ রাবি সোয়ান ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির আয়োজনে ২৩ মে শুক্রবার অনুষ্ঠিত হলো ২৪তম জাতীয় প্রাণীবিজ্ঞান কনফারেন্স। সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থাপন করা হয় শতাধিক গবেষণা পত্র ও পোস্টার।

এবারের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার (সোয়ান) – রাবি ইউনিটের প্রতিনিধি দল গবেষণা উপস্থাপনায় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

গবেষণা পত্রিকায় কাজ করেছেন সোয়ান রাবি ইউনিটের সভাপতি মো. ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক সামিত বিন রহমান, সদস্য তাকিয়া ইসলাম এবং প্রচার সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন। মূল পর্বে গবেষণা পত্র এবং পোস্টার উপস্থাপন করেন সামিত বিন রহমান।

এই কনফারেন্সে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারী দলসমূহকে পূর্বেই গবেষণা সারসংক্ষেপ জমা দিতে হয়। নির্বাচিত গবেষকরা সরাসরি অনুষ্ঠানে তাদের গবেষণা পত্র ও পোস্টার উপস্থাপন করেন। সুপরিকল্পিত উপস্থাপনা, গবেষণার মৌলিকতা ও প্রাসঙ্গিকতার ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

গবেষণা দলের সদস্যদের মধ্যে মো. ইমরুল কায়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাষ্কর্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী; সামিত বিন রহমান ও তাকিয়া ইসলাম প্রাণীবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ফাহিম মুনতাসির রাফিন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।

এই সাফল্য অর্জনকারি দলকে অভিনন্দন জানিয়ে রাবি সোয়ান সভাপতি ইমরুল কায়েস বলেন,”বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি কর্তৃক আয়োজিত জাতীয় কনফারেন্সে সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার-সোয়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার একটি টিম রানার আপ হয়েছে। দলের সকলকে অভিনন্দন জানাতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে। কারণ, আমি মনে করি এটি শুধু সোয়ানের অর্জন না রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও অর্জন। গবেষণার মতো সেক্টরগুলোতে রাবির শিক্ষার্থীরা এভাবে দেশের সেরা হয়ে উঠুক নানা প্রতিযোগিতায় সেটার প্রত্যাশা আমাদের সকলের।

তিনি আরও বলেন, সোয়ান, রাবি ইউনিট দীর্ঘদিন যাবত বন বিভাগের নির্দেশনায় ক্যাম্পাসে বন্যপ্রাণী উদ্ধার ও পরিবেশবাদী অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে গবেষণায় সাফল্য আমাদের জন্য আশাব্যঞ্জক, ভবিষ্যতে আরো ভালো কাজ হবে সেজন্য সকলের নিকট দোয়া চাই। “জাতীয় পর্যায়ে এই অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়, সোয়ান কেন্দ্রীয় সংসদ এবং রাবি ইউনিটের সকল স্বেচ্ছাসেবীর জন্য গর্বের বিষয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় প্রাণীবিজ্ঞান সম্মেলনে রানার-আপ রাবি সোয়ান ইউনিট

আপডেট সময় : ০৫:০০:০০ অপরাহ্ণ, শনিবার, ২৪ মে ২০২৫